বিজ্ঞপ্তি :
কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই
সংবাদ শিরোনাম:

নগরীতে চাঁদাবাজি মামলায় বিএনপি যুবদল ও সেচ্ছাসেবক দলের ৭ নেতাকর্মী জেলহাজতে

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:24:16 pm, Sunday, 1 June 2025
  • 2 সংবাদটি দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বরিশাল হরিনাফুলিয়ায় দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে নৃশংসভাবে কুপিয়ে জখম করার অভিযোগে দায়েরকৃত মামলার ৭ জন আসামিকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত। রোববার (১ জুন) বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শেখ ফারুক হোসেন এ নির্দেশ প্রদান করেন। এ তথ্যের সত্যতা স্বীকার করেছেন বাদী পক্ষের আইনজীবী এইচ এম মজিবর রহমান সবুজ।

জেলহাজতে যাওয়া আসামিরা হলেন- নগরীর ২৬ নং ওয়ার্ড যুবদলের আহবায়ক মো. জিয়াউর রহমান, সদস্য সচিব মো. হুমায়ুন কবির রিপন ওরফে ফেন্সি রিপন, ২৬ নং ওয়ার্ড সেচ্ছাসেবক দলের আহবায়ক মো. সাইদুল ও ২৬ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহবায়ক মিথুন খান সহ ৭ জন। উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষ হওয়ায় আসামিরা রোববার এক সঙ্গে বরিশাল জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক ওই আদেশ দেন।

চলতি বছরের ১০ ফ্রেব্রুয়ারী বরিশাল কোতয়ালী মডেল থানায় নামধারী ১৫ জন সহ অজ্ঞাতনামা ২০/৩০ জনের বিরুদ্ধে একটি চাঁদাবাজি মামলা দায়ের করেছিলেন সহকারী আইনজীবী মো. আসাদুল আহসান হাং আসলাম।

মামলা সূত্রে জানা যায়, বাদীর ফুফাতো ভাই হলেন ভিকটিম মো. শেখ সাদী। সে একজন ইট বালু ব্যবসায়ী। ২০২৫ সালের ২ ফ্রেব্রুয়ারী রাত সাড়ে নয়টায় নগরীর ২৬ নং ওয়ার্ড ‘ হরিনাফুলিয়া এমদাদিয়া মাদ্রাসা ‘ এর পশ্চিম পার্শ্বে মামলার সাক্ষীরা ড্রেজারের পাইপ সংযোগ করছিল। তখন আসামীরা হাতে অস্ত্র নিয়ে ঘটনাস্থলে বালু ফেলে ব্যবসা করতে হলে ৩ লাখ টাকা চাঁদা দাবি করে ভিকটিম মো. শেখ সাদীর কাছে। সাক্ষীরা প্রতিবাদ করলে আসামীরা তাদের মারধর করে ৫/৭টি পাইপ ভেঙ্গে ২০ ফুট লম্বা ৬ ইঞ্চির ২০টি পাইপ নিয়ে যায়।

পরের দিন অর্থাৎ ৩ ফ্রেব্রুয়ারী রাতে মামলার ৩ নং সাক্ষীকে নামিয়ে ১ নং সাক্ষী মো. শেখ সাদী ‘ বরিশাল-ঝালকাঠি মহাসড়কের রুপাতলী জাগুয়া কলেজের উত্তর পার্শ্বে গ্যাসের গোডাউন গেটের সামনে’ যাবার সময় আসামীরা তাকে এলোাপাথারীভাবে ২ হাত ২ পা কুপিয়ে জখম করে। ঘটনার পর আহতকে শেবাচিম হাসপাতালে ভর্তি করলেও কর্মরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান

নগরীতে চাঁদাবাজি মামলায় বিএনপি যুবদল ও সেচ্ছাসেবক দলের ৭ নেতাকর্মী জেলহাজতে

প্রকাশের সময় : 09:24:16 pm, Sunday, 1 June 2025