২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ২২৬ , বরিশালে একজনের মৃত্যু Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ২২৬ , বরিশালে একজনের মৃত্যু

২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ২২৬ , বরিশালে একজনের মৃত্যু




নিজস্ব প্রতিবেদক ॥  ধীরে ধীরে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা কমতে শুরু করেছে। রাজধানীসহ সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২২৬ ডেঙ্গু রোগী। এদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৭২ এবং ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ১৫৪ জন। শনিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন্স সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানানো হয়েছে। তবে গতকাল শনিবার বরিশাল শেবাচিম হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে। সকাল ৮টায় তার মৃত্যু হয়। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তির নাম আব্দুল খালেক (৬৫)। তিনি ভোলা সদর উপজেলার চরগাজি গ্রামের মৃত নেজাবুল হকের ছেলে।

হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন জানান, ডেঙ্গু জ্বরে আক্রান্ত আব্দুল খালেককে (৬৫) শুক্রবার দুপুরে অচেতন অবস্থায় হাসপাতালে ভর্তি করেন তার স্বজনরা। তার অবস্থা আশঙ্কাজনক ছিল। চিকিৎসকরা সাধ্যমতো চেষ্টা করেও তাকে সুস্থ করতে পারেননি। আজ শনিবার সকাল ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ নিয়ে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১২ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হলো।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD