মেহেন্দীগঞ্জে জাটকা রক্ষা অভিযানে সংঘবদ্ধ হামলার ঘটনায় মামলা Latest Update News of Bangladesh

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
মেহেন্দীগঞ্জে জাটকা রক্ষা অভিযানে সংঘবদ্ধ হামলার ঘটনায় মামলা কাশিপুর বাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একজন নিহত বড় অর্থনৈতিক চ্যালেঞ্জে পড়েছে বিএনপি সরকার: ক্রাইসিস গ্রুপের প্রতিবেদন মেহেন্দিগঞ্জে মৎস্য দপ্তরের টিমে ভয়াবহ সশস্ত্র আক্রমণ, আহত ৩ কর্মচারী বাফুফে কোচ বাছাইয়ে ১৪২ জনের তালিকা চূড়ান্ত সরকারি ব্যয় কমাতে বড় সিদ্ধান্ত নিল মন্ত্রিসভা ইরান ছাড়তে ভারতীয়দের জরুরি সতর্কতা জারি জ্বালানি দাম বাড়তেই বাজারে লাগল মূল্যস্ফীতির আগুন, বিপাকে ভোক্তা মধ্যপ্রাচ্যে মার্কিন সুপারক্যারিয়ার, বাড়ছে যুদ্ধের আশঙ্কা বিদ্যুৎ ঘাটতি তিন হাজার মেগাওয়াট, দেশজুড়ে বাড়বে লোডশেডিং




মেহেন্দীগঞ্জে জাটকা রক্ষা অভিযানে সংঘবদ্ধ হামলার ঘটনায় মামলা

মেহেন্দীগঞ্জে জাটকা রক্ষা অভিযানে সংঘবদ্ধ হামলার ঘটনায় মামলা




মেহেন্দিগঞ্জ প্রতিনিধি ॥ বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলায় জাটকা ইলিশ সংরক্ষণ অভিযানে বাধা দিয়ে মৎস্য অধিদপ্তরের তিন কর্মচারীর ওপর হামলার ঘটনায় মামলা দায়ের হয়েছে। শুক্রবার সকালে উপজেলা মৎস্য কর্মকর্তা ওমর সানী বাদী হয়ে মেহেন্দীগঞ্জ থানায় এ মামলা করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, মামলায় চুনারচর গ্রামের মোহাম্মদ হোসেন গাজীসহ ১৩ জনকে নামীয় আসামি করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ১১ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ ঘটনায় মোট ২৪ জনকে আসামি করা হয়েছে।

উপজেলা মৎস্য কর্মকর্তা ওমর সানী জানান, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে মেঘনা ও কালাবদর নদীর অভয়াশ্রম এলাকায় জাটকা ইলিশ রক্ষায় অভিযান পরিচালনার প্রস্তুতি নেয় মৎস্য অধিদপ্তরের একটি দল। তখন লঞ্চঘাট এলাকায় অবস্থানরত অভিযানিক দলে যোগ দিতে মাঠ সহকারী আব্দুল্লাহ আল সিয়াম, মো. নাজিম উদ্দিন ও মো. শামীম মোটরসাইকেলে করে রওনা দেন।

বালুমহাল এলাকার নির্মাণাধীন স্টেডিয়ামের কাছে পৌঁছালে মোহাম্মদ হোসেন গাজী ও আলমগীর সরদারের নেতৃত্বে ২৫ থেকে ৩০ জনের একটি সংঘবদ্ধ দল তাদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। পরে তাদের মোটরসাইকেল থামিয়ে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। এতে তিনজন গুরুতর আহত হন এবং সরকারি কাজে ব্যবহৃত মোটরসাইকেলটি ভাঙচুর করা হয়।

পরে মৎস্য অধিদপ্তরের অন্যান্য সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

মামলার এজাহারে জহির মাতুব্বর, মোস্তফা আকন, কবির আকন, সবুজ বেপারী, শহিদ বেপারী, সাইফুল মুন্সী, মান্নান ফকির, রবিউল মুন্সী, জামাল চৌকিদার, সুমন সরদার ও মামুন সরদারের নাম উল্লেখ করা হয়েছে।

মেহেন্দীগঞ্জ থানার ওসি মো. মমিন উদ্দিন জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গেলেও হামলাকারীরা পালিয়ে যায়। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD