বিজ্ঞপ্তি :
কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই
সংবাদ শিরোনাম:

আবার কমলো সোনার দাম, স্বস্তি ক্রেতাদের

  • Reporter Name
  • প্রকাশের সময় : 11:15:33 am, Tuesday, 28 April 2026
  • 32 সংবাদটি দেখা হয়েছে

ডেস্ক রিপোর্ট ॥ দেশের স্বর্ণবাজারে টানা মূল্য সমন্বয়ের ধারাবাহিকতায় আবারও কমানো হয়েছে সোনা ও রুপার দাম। স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমে যাওয়ায় নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ১০টা থেকে নতুন দর কার্যকর হয়েছে বলে সংগঠনটির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বাজুসের প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন জানান, বাজার পরিস্থিতি পর্যালোচনা করে মূল্য হ্রাস করা হয়েছে।

নতুন দরে ২২ ক্যারেট সোনার ভরি ২ হাজার ২১৬ টাকা কমে দাঁড়িয়েছে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা। একইভাবে ২১ ক্যারেট সোনা ২ হাজার ৯৯ টাকা কমে ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা, ১৮ ক্যারেট সোনা ১ হাজার ৮০৭ টাকা কমে ২ লাখ ২০০ হাজার ২১৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ হাজার ৪৫৮ টাকা কমে ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে ২৩ এপ্রিল ভালো মানের সোনার দাম ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয়েছিল। এছাড়া ১৫ এপ্রিল নির্ধারিত মূল্য অনুযায়ী ২২ ক্যারেট সোনার ভরি ছিল ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা, যা মঙ্গলবার সকাল পর্যন্ত কার্যকর ছিল।

রুপার দামেও কমতির প্রভাব পড়েছে। নতুন দরে ২২ ক্যারেট রুপা ভরিপ্রতি ৫ হাজার ৪৮২ টাকা, ২১ ক্যারেট ৫ হাজার ১৯০ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৪৯১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৩৮৩ টাকায় বিক্রি হবে।

স্বর্ণ ব্যবসায়ীরা মনে করছেন, আন্তর্জাতিক বাজারে ধাতুর মূল্য ওঠানামা এবং স্থানীয় চাহিদা বিবেচনায় ভবিষ্যতেও মূল্য সমন্বয় হতে পারে, যা ক্রেতাদের জন্য স্বস্তির বার্তা হিসেবে দেখা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান

আবার কমলো সোনার দাম, স্বস্তি ক্রেতাদের

প্রকাশের সময় : 11:15:33 am, Tuesday, 28 April 2026