ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র Latest Update News of Bangladesh

রবিবার, ০৩ মে ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র




আন্তর্জাতিক ডেস্ক ॥ মধ্যপ্রাচ্যে নিরাপত্তা জোরদারের লক্ষ্যে ৮.৬ বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্ত শুক্রবার (১ মে) আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।

ঘোষণা অনুযায়ী যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল, কাতার, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাত-এর কাছে উন্নত প্রতিরক্ষা ও আক্রমণাত্মক অস্ত্র সরবরাহ করা হবে। এতে যুদ্ধবিমান সহায়তা, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং আধুনিক অস্ত্র প্রযুক্তি অন্তর্ভুক্ত থাকার সম্ভাবনা রয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স জানায়, ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার নয় সপ্তাহ পর এবং ভঙ্গুর যুদ্ধবিরতির তিন সপ্তাহ পার হওয়ার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে আলোচনা অব্যাহত থাকলেও তেহরানের সর্বশেষ প্রস্তাব তিনি প্রত্যাখ্যান করেছেন। যুদ্ধ বন্ধের বিষয়ে সমঝোতা সম্ভব হবে কি না—তা নিয়ে তিনি নিশ্চিত নন বলে জানান।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, মধ্যপ্রাচ্যে বিদ্যমান জরুরি পরিস্থিতির কারণে মিত্রদের দ্রুত প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানো প্রয়োজন।

চুক্তির আওতায় কাতার পাচ্ছে ৪.০১ বিলিয়ন ডলারের প্যাট্রিয়ট প্রতিরক্ষা সিস্টেম ও ৯৯২.৪ মিলিয়ন ডলারের উন্নত মারণাস্ত্র। কুয়েতের জন্য অনুমোদিত হয়েছে ২.৫ বিলিয়ন ডলারের ইন্টিগ্রেটেড ব্যাটল কমান্ড সিস্টেম। ইসরায়েলের জন্য অনুমোদন দেওয়া হয়েছে প্রায় ৯৯২.৪ মিলিয়ন ডলারের অস্ত্র এবং সংযুক্ত আরব আমিরাতের জন্য ১৪৭.৬ মিলিয়ন ডলারের উন্নত অস্ত্র সরঞ্জাম।

বিশেষজ্ঞদের মতে, এই অস্ত্রচুক্তি মধ্যপ্রাচ্যের কৌশলগত ভারসাম্যে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD