স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী Latest Update News of Bangladesh

শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:১২ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প দিল্লি চলচ্চিত্র উৎসবে আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছেন সংগীতশিল্পী রুনা লায়লা সাত দিনে চার দফা কমলো স্বর্ণের দাম নৌ অবরোধ ঘিরে উত্তেজনা, বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা




স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী

স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী




ডেস্ক রিপোর্ট ॥ খেটে খাওয়া মানুষের জীবনমান উন্নয়নই দেশের সামগ্রিক উন্নয়নের পূর্বশর্ত বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শ্রমিকদের ভাগ্য নিয়ে অতীতে স্বৈরাচারী শাসকরা ছিনিমিনি খেলেছে এবং জনগণকে অধিকারবঞ্চিত করেছে।

শুক্রবার (১ মে) আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে আয়োজিত বিএনপির শ্রমিক সমাবেশে তিনি এসব কথা বলেন। শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তারেক রহমান বলেন, ফ্যাসিবাদী শাসনামলে অর্থনীতিকে লুটপাটের উৎসবে পরিণত করা হয়েছিল এবং শ্রমিকসহ প্রতিটি শ্রেণিপেশার মানুষের ন্যায্য অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছিল। সেই পরিস্থিতি থেকে মুক্তি পেতেই ছাত্র-জনতা ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে ২০২৪ সালের ৫ আগস্ট স্বৈরাচারকে ক্ষমতা থেকে সরিয়েছে।

তিনি জানান, শ্রমিক পরিবারের কল্যাণে শ্রমিকদের স্ত্রীর জন্য ফ্যামিলি কার্ড চালু করা হবে। পাশাপাশি কৃষকদের ১০ হাজার টাকা ঋণ মওকুফ করা হয়েছে এবং কৃষক কার্ড বাস্তবায়নের কাজ চলছে।

গ্রামীণ কৃষি উৎপাদন বাড়াতে খাল খনন কার্যক্রম হাতে নেওয়ার কথাও উল্লেখ করেন তিনি। সঠিক সময়ে পানি সরবরাহ নিশ্চিত হলে কৃষকের উৎপাদন বাড়বে এবং দেশের অর্থনীতি শক্তিশালী হবে বলে মত দেন বিএনপি চেয়ারম্যান।

তিনি বলেন, হকারদের উচ্ছেদ করাই সমাধান নয়; তাদের জন্য বিকল্প কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। জনগণের কর্মসংস্থান নিশ্চিত হলেই স্থিতিশীল সমাজ গড়ে উঠবে।

সমাবেশে তিনি অতীতের রাজনৈতিক দমন-পীড়নের স্মৃতি তুলে ধরে বলেন, কয়েক বছর আগেও রাজনৈতিক কর্মসূচি ছিল ভীতিকর। এখন জনগণের ঐক্য ও আন্দোলনের মাধ্যমে সেই পরিস্থিতির পরিবর্তন এসেছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD