শিক্ষার্থীরা শিক্ষাঙ্গনে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হচ্ছে -এমপি লুৎফুনন্নেছা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




শিক্ষার্থীরা শিক্ষাঙ্গনে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হচ্ছে -এমপি লুৎফুনন্নেছা

শিক্ষার্থীরা শিক্ষাঙ্গনে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হচ্ছে -এমপি লুৎফুনন্নেছা




বাবুগঞ্জ প্রতিনিধি॥ “শিক্ষার্থীরা আজ শিক্ষাঙ্গনে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হচ্ছে। শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি সুষ্ঠ ধারার রাজনীতিতে ফিরে আসতে হবে। বিশ্ববিদ্যালয়গুলোতে সুষ্ঠ রাজনীতির পরিবেশ ফিরিয়ে আনতে হবে। একজন শিক্ষার্থীকে মত প্রকাশের অপরাধে হত্যা করা কিছুতেই মেনে নেয়া যায় না। ছাত্র ও যুব রাজনীতিতে প্রতিহিংসা কাজ করছে”।

বাবুগঞ্জে যুবমৈত্রী ও ছাত্রমৈত্রীর সাথে মতবিনিময়কালে সংরক্ষিত মহিলা আসনের সাংসদ লুৎফুন নেছা বিউটি এসব কথা বলেন। যুবমৈত্রী বাবুগঞ্জ উপজেলা শাখার সভাপতি আলা উদ্দিন খান এর সভাপতিত্বে ও সাধারণ সাধারণ সম্পাদক হাসানুর রহমান পান্নু’র সঞ্চালনায় উপজেলা পার্টি কার্যালয়ে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাবুগঞ্জ ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যাপক গোলাম হোসেন, ওয়ার্কার্স পার্টির নেতা, জামাল গাজী, জসিম কাজী, ইউপি সদস্য রোকনুজ্জামান, জেলা যুবমৈত্রী নেতা এ্যাড. নজরুল ইসলাম, যুবমৈত্রী নেতা মনিরুজ্জামান,আবু হানিফ হাওলাদার, মিজানুর রহমান, দেহেরগতি ওয়ার্কার্স পার্টির সম্পাদক মন্নান সিকদার, কেন্দ্রীয় ছাত্রমৈত্রী নেতা সুজন আহম্মেদ, সুমন আকন জুয়েল, ছাত্রমৈত্রী নেতা আলী হোসেন প্রমুখ।

এসময় যুবমৈত্রী ও ছাত্রমৈত্রীর নেতৃবৃন্দ এমপি মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD