যত দ্রুত সম্ভব রাস্ত সংস্কারের ব্যবস্থা করব:বিসিসি মেয়র Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




যত দ্রুত সম্ভব রাস্ত সংস্কারের ব্যবস্থা করব:বিসিসি মেয়র

যত দ্রুত সম্ভব রাস্ত সংস্কারের ব্যবস্থা করব:বিসিসি মেয়র




নিজস্ব প্রতিবেদক: বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর উদ্যোগে বরিশাল নগরীতে শুরু হয়েছে রাস্তা সংস্কারের কাজ। কাজ চলছে উদ্যম গতিতে। কাজ তদারকি করছেন সয়ং সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। ব্যাপক আকারে প্রশংসনিয় কাজ এটি।বরিশালের সাবেক মেয়র শওকত হোসেন হিরন থাকা কালিন নগরীর সিএন্ডবি রোড ২ লেন থেকে বর্ধিত করে ৪ লেন করা হয়। যা পরবর্তীতে যানবাহন চলাচলের জন্য খুলে দেয়া হয়।সময়ের পরিবর্তনে ১ম দুই লেনের সংস্কার হলেও বর্ধিত ২ লেনের কোন সংস্কার হয়নি। তাই ধীরে ধীরে রাস্তা ভাংতে শুরু হয়েছে। তৈরি হয়েছে বড় ছোট নানা গর্ত।

এই বর্ধিত লেন ধরে প্রতিদিন কয়েকশ অটো, মাহেন্দ্রা,আল্ফা,অটো রিকশা, ভ্যান,রিকশা চলা চল করে। এই লেনে গর্তের ফলে প্রতিদিনি ছোট খাটো দূর্ঘটনা ঘটে। যা মাঝে মাঝে বড় আকার ধারণ করে। আর তার ফলে সৃষ্টি হয় নানা ভোগান্তির।

নগরবাসির এই ভোগান্তি দূর করার জন্য বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ নিজে সিএন্ডবি রোডে আসেন ছোট বড় গর্ত সৃষ্টি হওয়া লেন পরিদর্শনের জন্য।

সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বলেন, রাস্তা করুন অবস্থা আমি দেখেছি। ইনশাআল্লাহ বিসিসি এর মাধ্যমে যত দ্রুত সম্ভব এই রাস্ত সংস্কারের ব্যবস্থা করব।তিনি আরো বলেন, বিদেশি টেকনোলজি দিয়ে রাস্তার সংস্কারের কাজ করা হচ্ছে। ইনশাআল্লাহ পর্যায়ক্রমে বরিশাল নগরীর প্রতিটি রাস্তা সংস্কার করা হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD