মেহেন্দিগঞ্জে এক নারীকে ধর্ষণ চেষ্টাকালে জনতার হাতে গণপিটুনি Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




মেহেন্দিগঞ্জে এক নারীকে ধর্ষণ চেষ্টাকালে জনতার হাতে গণপিটুনি

মেহেন্দিগঞ্জে এক নারীকে ধর্ষণ চেষ্টাকালে জনতার হাতে গণপিটুনি

মেহেন্দিগঞ্জ
মেহেন্দিগঞ্জ




মেহেন্দিগঞ্জ প্রতিনিধি॥ বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার সলদি গ্রামের এক নারীকে ধর্ষণ চেষ্টাকালে সালাউদ্দিন সালা নামের ব্যক্তিকে আটক করে গণপিটুনি দিয়েছে জনতা। পয়ত্রিশোর্ধ্ব ওই ব্যক্তিকে পরে থানা পুলিশে সোপর্দ করে। মঙ্গলবার (২৩ জুন) রাত সাড়ে ১১টার দিকের এই ঘটনায় আহত সালাকে হাসপাতালে ভর্তি করে পুলিশ।

 

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সলদি গ্রামের জলিল ঢালীর ছেলে সালাউদ্দিন সালার নামে পুলিশ মারধরসহ অন্তত ১০টি বেশি মামলা চলমান রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সালা বাড়ির অদূরে একই গ্রামের এক নারীর বাসার দরজা খুলে ভেতরে প্রবেশ করে তাকে চেপে ধরে ধর্ষণের চেষ্টা করে। এসময় নারীর ডাকচিৎকার শুনতে পেয়ে প্রতিবেশিরা ছুটে এসে সালাকে হাতেনাতে আটক করে গণপিটুনি দেয়। পরে থানায় খবর দিয়ে তাকে পুলিশের হাতে তুলে দেয়।

 

 

মেহেন্দিগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নাসির উদ্দিন জানান, যুবককে জনতা পিটুনি দিয়ে হাত-পা বেঁধে তাদের খবর দেয়। পরবর্তীতে সেখানে পৌঁছে তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

 

বিষয়টির সত্যতা নিশ্চিত করে মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবিদুর রহমান জানান, ঘটনার পরে নারীকেও পুলিশ নিয়ে আসে। এই ঘটনায় একটি ধর্ষণচেষ্টা মামলার প্রস্তুতি চলছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD