ভোলায় ২ লাখ ৭৪ হাজার ৯২১ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে Latest Update News of Bangladesh

সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
রাজাপুরে শিক্ষিকার অপসারণের দাবিতে মানববন্ধন পুষ্টিকর খাবারে শিক্ষার্থীদের স্কুলমুখী করতে কাউখালীতে মিড-ডে মিল দূর্ব্যবস্থায় ভাঙা সেতু, কুয়াকাটার পর্যটক ও এলাকাবাসী আতঙ্কে গৌরনদীতে যাত্রীবাহী বাস খাদে, নিহত এক আহত তিন ঈদ বিরতির পর আবার প্রাণ ফিরছে শ্রেণিকক্ষে, মানতে হবে নতুন নির্দেশনা যুদ্ধের নতুন ধাপ: ইরানে স্থল অভিযানের প্রস্তুতি পেন্টাগনের ইসরায়েলে আবার ক্ষেপণাস্ত্র হামলা চালাল হুথি বিদ্রোহীরা গাবখান নদীতে গোসলের সময় ১৫ বছরের কিশোর নিখোঁজ ঈদ শেষে কর্মস্থলমুখী যাত্রীদের চাপ, রাজাপুরে বাড়তি ভাড়া নিয়ে ক্ষোভ অতিরিক্ত যাত্রী নিয়ে বরিশাল ছাড়ছে ঢাকাগামী লঞ্চ




ভোলায় ২ লাখ ৭৪ হাজার ৯২১ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে

ভোলায় ২ লাখ ৭৪ হাজার ৯২১ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে




ভোলা প্রতিনিধি ॥  আগামী ২২ জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন (১ম রাউন্ডে) জেলার ৭ উপজেলায় ২ লাখ ৭৪ হাজার ৯২১ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়া হবে। এদের মধ্যে ৬-১১ মাস বয়সী ৩১ হাজার ৯৭ জন শিশুকে ১টি করে নীল রংয়ের ভিটামিন ক্যাপসুল ও ১২-৫৯ বসয়ী ২ লাখ ৪৩ হাজার ৮২৪ জন শিশুকে নীল রংয়ের দুটি ভিটামিন ক্যাপসুল খায়ানো হবে।

আজ বৃহস্পতিবার দুপুরে ভোলা সিভিল সার্জন কার্যালয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন (১ম রাউন্ড) উপলক্ষে সাংবাদিকদের জন্য ওরিয়েন্টেশন কর্মশালায় জেলার ভারপ্রাপ্ত সির্ভিল সার্জন ডা. নিত্য নন্দ্র চৌধুরী এসব তথ্য জানান। তিনি বলেন, ২২ জুন জাতীয় ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন (১ম রাউন্ড) অনুষ্ঠিত হবে। জেলার ৬৮ টি ইউনিয়নের ২১৩ টি ওয়ার্ড, ১০ টি স্থায়ী কেন্দ্র, ১ হাজার ৬৮০ টি অস্থায়ী কেন্দ্র, অতিরিক্ত ও ভ্রাম্যমান ৯৯টিসহ মোট ১ হাজার ৭৮৯ টি কেন্দ্রে ২ লাখ ৭৪ হাজার ৯২১ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। সকাল ৮ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।

তিনি আরো বলেন, ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পুষ্ঠি সেক্টরের একটি গুরুত্বপূর্ণ কর্মসূচী। শিশুদের অপুষ্ঠি নিরাময় অন্ধত্ব প্রতিরোধ শিশুর স্বাভাবিক শারীরিক ও মানসিক বিকাশ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য ভিটামিন ‘এ’ প্লাস একটি অত্যাবশ্যকীয় অনুপুষ্ঠি। এসময় উপস্থিত ছিলেন ভোলা প্রেস কাবের সভাপতি এম হাবিবুর রহমান,দৈনিক আজকের ভোলার সম্পাদক মো: শওকাত হোসেন, ভোলা প্রেস কাব সহ-সভাপতি কামাল উদ্দিন সুলতান প্রমুখ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD