করোনা কমলেও ফের মৃত্যুর খবর, স্বাস্থ্যবিধি মানার আহ্বান Latest Update News of Bangladesh

বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
নববর্ষের প্রভাতে আশাবাদী বাংলাদেশের ভবিষ্যৎ দেখছেন প্রধানমন্ত্রী গণভোট বাস্তবায়ন না হলে আন্দোলন বাড়বে—বিরোধীদলীয় নেতা নলছিটিতে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে হরমুজে ক্রুজ ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তু হয়ে ফিরে গেল মার্কিন যুদ্ধজাহাজ ! বাংলাদেশ ভারতের আস্থা ও সহযোগিতা এখন আরও শক্তিশালী: প্রণয় ভার্মা মধ্যপ্রাচ্য সংকট: লেবানন-ইসরায়েল সংঘর্ষে নিহত ৫ নলছিটিতে প্রতিবেশীর ডাকে বের হয়ে প্রাণ হারালেন ইকবাল ইরানের নিয়ন্ত্রণাধীন হরমুজ প্রণালি, টোল দিতে হবে রিয়ালে বরিশালে কমিটি গঠন নিয়ে রাজপথে নামলেন ছাত্রদল নেতাকর্মীরা বানারীপাড়ায় যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, ঘাতক স্বামী গ্রেপ্তার




করোনা কমলেও ফের মৃত্যুর খবর, স্বাস্থ্যবিধি মানার আহ্বান

করোনা কমলেও ফের মৃত্যুর খবর, স্বাস্থ্যবিধি মানার আহ্বান




ডেস্ক রিপোর্ট ॥ দেশে করোনা সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে থাকলেও গত ২৪ ঘণ্টায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে। নতুন শনাক্ত হয়েছেন তিনজন। এ নিয়ে দেশে মোট করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৫০০ জনে।

বৃহস্পতিবার (৫ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, একই সময়ে সুস্থ হয়েছেন আরও তিনজন। ফলে মোট সুস্থ রোগীর সংখ্যা এখন ২০ লাখ ১৯ হাজার ৩৬০।

নতুন আক্রান্ত তিনজনসহ মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৭৩৯ জনে। গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা হয়েছে মাত্র ২১টি নমুনা, যার মধ্যে শনাক্তের হার ছিল ১৪ দশমিক ২৯ শতাংশ। মহামারির শুরু থেকে এখন পর্যন্ত দেশে করোনা শনাক্তের গড় হার ১৩ দশমিক ০৫ শতাংশ।

করোনাভাইরাস প্রথম শনাক্ত হয় দেশে ২০২০ সালের ৮ মার্চ। এরপর থেকে সময়ের সঙ্গে সংক্রমণ ও মৃত্যুর হার বিভিন্ন সময় বাড়া-কমার মধ্যে দিয়ে গেছে।

২০২১ সালের আগস্ট মাস ছিল সবচেয়ে ভয়াবহ সময়। ওই মাসের ৫ এবং ১০ তারিখে সর্বোচ্চ ২৬৪ জন করে মৃত্যুবরণ করেন। সেই তুলনায় বর্তমানে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হলেও ঝুঁকি এখনও একেবারে চলে যায়নি বলে মনে করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।

তারা পরামর্শ দিয়েছেন, বিশেষ করে বয়স্ক, শিশুসহ ঝুঁকিপূর্ণদের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা দরকার। ছোটখাটো উপসর্গ দেখা দিলেও দ্রুত টেস্ট করা ও চিকিৎসা নেওয়া উচিত।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশে এখনো করোনা পরিস্থিতি মনিটর করা হচ্ছে এবং প্রয়োজনে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার প্রস্তুতিও রয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD