বাবুগঞ্জে আওয়ামী লীগের পূজা মন্ডপ পরিদর্শন Latest Update News of Bangladesh

শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প দিল্লি চলচ্চিত্র উৎসবে আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছেন সংগীতশিল্পী রুনা লায়লা সাত দিনে চার দফা কমলো স্বর্ণের দাম নৌ অবরোধ ঘিরে উত্তেজনা, বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা




বাবুগঞ্জে আওয়ামী লীগের পূজা মন্ডপ পরিদর্শন

বাবুগঞ্জে আওয়ামী লীগের পূজা মন্ডপ পরিদর্শন




বাবুগঞ্জ প্রতিনিধি: বাবুগঞ্জের চাঁদপাশা ইউনিয়নের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদানকালে এক বক্তব্যে উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক মোস্তফা কামাল চিশতি বলেন, আওয়ামীলীগ সরকারের আমলে হিন্দু সম্প্রদায় মায়ের কোলের মত নিরাপদে থাকে। বর্তমান সরকার সংখালঘুদের যে নিরাপত্তা দিয়ে থাকে তা পৃথিবীর কোথাও দেওয়া হয় না।

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসাম্প্রদায়িক দেশ গঠনে সর্বদা কাজ করে যাচ্ছেন এবং তিনি সফল। আসন্ন ইউনিয়ন নির্বাচনে নৌকার প্রার্থীর পক্ষে কাজ করার আহবান রেখে বলেন মনোনয়ন প্রত্যাশী অনেক থাকতে পারে তবে দল যাকে মনোনয়ন দেবে আমরা তার পক্ষে কাজ করবো। লক্ষ্য করা যাচ্ছে কোন দিন আওয়ামীলীগ অথবা অংগসংগঠনের রাজনীতির সাথে জরিত নয় এমন অনেকেই নৌকার প্রার্থী হতে দৌড়ঝাপ দিচ্ছে। তাদের চিহিৃত করে দলের হাই কমান্ডে জানাতে হবে। উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক মোস্তফা কামাল চিশতি’র নেতৃত্বে পূজা মন্ডপ পরিদর্শনে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল মতিন রাঢ়ি, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আব্দুল করিম হাওলাদার, উপজেলা আওয়ামীলীগের অর্থ সম্পাদক জাকির হোসেন, আওয়ামীলীগ নেতা মোতাহার ফকির, মনোনয়ন প্রত্যাশী যুবলীগ নেতা রফিকুল ইসলাম, হালিম হাওলাদার, উপজেলা শ্রমিক লীগ সাধারন সম্পাদক, তাওহীদুল ইসলাম, যুবলীগ নেতা নজরুল ইসলাম, ফিরোজ মাঝি, জামাল রাঢ়ি, ছাত্রলীগ নেতা রাজিব প্রমুখ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD