শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
বাবুগঞ্জ প্রতিনিধি: বাবুগঞ্জের চাঁদপাশা ইউনিয়নের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদানকালে এক বক্তব্যে উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক মোস্তফা কামাল চিশতি বলেন, আওয়ামীলীগ সরকারের আমলে হিন্দু সম্প্রদায় মায়ের কোলের মত নিরাপদে থাকে। বর্তমান সরকার সংখালঘুদের যে নিরাপত্তা দিয়ে থাকে তা পৃথিবীর কোথাও দেওয়া হয় না।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসাম্প্রদায়িক দেশ গঠনে সর্বদা কাজ করে যাচ্ছেন এবং তিনি সফল। আসন্ন ইউনিয়ন নির্বাচনে নৌকার প্রার্থীর পক্ষে কাজ করার আহবান রেখে বলেন মনোনয়ন প্রত্যাশী অনেক থাকতে পারে তবে দল যাকে মনোনয়ন দেবে আমরা তার পক্ষে কাজ করবো। লক্ষ্য করা যাচ্ছে কোন দিন আওয়ামীলীগ অথবা অংগসংগঠনের রাজনীতির সাথে জরিত নয় এমন অনেকেই নৌকার প্রার্থী হতে দৌড়ঝাপ দিচ্ছে। তাদের চিহিৃত করে দলের হাই কমান্ডে জানাতে হবে। উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক মোস্তফা কামাল চিশতি’র নেতৃত্বে পূজা মন্ডপ পরিদর্শনে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল মতিন রাঢ়ি, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আব্দুল করিম হাওলাদার, উপজেলা আওয়ামীলীগের অর্থ সম্পাদক জাকির হোসেন, আওয়ামীলীগ নেতা মোতাহার ফকির, মনোনয়ন প্রত্যাশী যুবলীগ নেতা রফিকুল ইসলাম, হালিম হাওলাদার, উপজেলা শ্রমিক লীগ সাধারন সম্পাদক, তাওহীদুল ইসলাম, যুবলীগ নেতা নজরুল ইসলাম, ফিরোজ মাঝি, জামাল রাঢ়ি, ছাত্রলীগ নেতা রাজিব প্রমুখ।
Leave a Reply