বাবুগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী কিসলুর মনোনয়ন পত্র প্রত্যাহার Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বাবুগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী কিসলুর মনোনয়ন পত্র প্রত্যাহার

বাবুগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী কিসলুর মনোনয়ন পত্র প্রত্যাহার




বাবুগঞ্জ প্রতিনিধি ॥ আসন্ন বাবুগঞ্জ উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জাতীয় পার্টির মনোনিত প্রার্থী মকিতুর রহমান কিসলু তার মনোনয়ন প্রত প্রত্যাহার করে নিয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তার মনোনয়ন পত্র প্রত্যাহারের আনুষ্ঠানিক ঘোষণা দেন কিসলু।

 

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে কিসলু বলেন, জোটগত বিষয়কে প্রধান্যদিয়ে গত ৪ ফেব্রুয়ারী সকালে দক্ষিন বঙ্গের রাজনৈতিক অভিভাবক জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহর পরামর্শপূর্বক মনোনয়ন প্রত্যাহারের বিষয়টি গুরুত্ব দেয়া হয়।

 

সে মোতাবে গতকাল বরিশাল-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব গোলাম কিবরিয়া টিপুর নির্দেশ পেয়ে কিসলু তার মনোনয়ন পত্র প্রত্যাহার করেন। জোট এবং আবুল হাসানাত আব্দুল্লার প্রতি শ্রদ্ধা ও সম্মান জানিয়ে মূলত মনোনয়ন পত্র প্রত্যাহারের সিদ্ধান্ত গৃহিত হয় বলে জানিয়েছেন মকিতুর রহমান কিসলু।

 

এ ক্ষেত্রে জেলা আওয়ামী লীগ সভাপতির মনোনিত ভাইস চেয়ারম্যান প্রার্থী ইকবাল আহম্মেদ আজাদকে কিসলু কিংবা তার দলের পক্ষ থেকে সমর্থন জানানো হবে কি না সে ব্যপারে কোন সিন্ধান্তের কথা স্পষ্ট করে জানান হয়নি।

 

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD