বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
মো. সুজন মোল্লা,বানারীপাড়া॥ শীর্ষ মাদক ব্যবসায়ী সোহেল মোল্লা ওরফে ল্যাংটা সোহেল (৩৫) কে পিস্তল, গুলি ও ইয়াবা সহ গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব-৮।
৩০ জুলাই বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে বানারীপাড়া পৌর শহরের ১ নং ওয়ার্ডের সীমান্তবর্তী সলিয়াবাকপুর ইউনিয়নের মহিষাপোতা গ্রামের বাড়িতে বরিশাল র্যাব-৮’র সদস্যরা মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশ ও র্যাবের তালিকাভূক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী সোহেল মোল্লা ওরফে ল্যাংটা সোহেলকে গ্রেফতার করা হয়।
এসময় তার কাছ থেকে একটি পিস্তল, ৩ রাউন্ড গুলি, ম্যাগজিন ও ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ৩১ জুলাই শুক্রবার দুপুর পৌনে ১টার দিকে তাকে বানারীপাড়া থানায় সোপর্দ করে বরিশাল র্যাব-৮’র ডিএডি নুর-ইসলাম বাদী হয়ে মাদক ও অস্ত্র আইনে মামলা দায়ের করেন।
প্রসঙ্গত ল্যাংটা সোহেল দীর্ঘদিন ধরে ইয়াবা,গাঁজা ও ফেন্সিডিল বিক্রি করে আসছিলো। বিভিন্ন সময় সে পুলিশের হাতে মাদক সহ গ্রেফতার হলেও কিছুদিন পরে আইনের ফাঁকফোকর দিয়ে জামিনে বের হয়ে আবার মাদক ব্যবসা শুরু করে।
Leave a Reply