সংবাদ শিরোনাম:

বানারীপাড়ায় ইয়াবা পিস্তল গুলি ও সহ শীর্ষ মাদক ব্যবসায়ী সোহেলকে গ্রেফতার করেছে র‌্যাব-৮

  • Reporter Name
  • প্রকাশের সময় : 02:23:27 am, Saturday, 1 August 2020
  • 10 সংবাদটি দেখা হয়েছে

মো. সুজন মোল্লা,বানারীপাড়া॥ শীর্ষ মাদক ব্যবসায়ী সোহেল মোল্লা ওরফে ল্যাংটা সোহেল (৩৫) কে পিস্তল, গুলি ও ইয়াবা সহ গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র‌্যাব-৮।

৩০ জুলাই বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে বানারীপাড়া পৌর শহরের ১ নং ওয়ার্ডের সীমান্তবর্তী সলিয়াবাকপুর ইউনিয়নের মহিষাপোতা গ্রামের বাড়িতে বরিশাল র‌্যাব-৮’র সদস্যরা মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশ ও র‌্যাবের তালিকাভূক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী সোহেল মোল্লা ওরফে ল্যাংটা সোহেলকে গ্রেফতার করা হয়।

এসময় তার কাছ থেকে একটি পিস্তল, ৩ রাউন্ড গুলি, ম্যাগজিন ও ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ৩১ জুলাই শুক্রবার দুপুর পৌনে ১টার দিকে তাকে বানারীপাড়া থানায় সোপর্দ করে বরিশাল র‌্যাব-৮’র ডিএডি নুর-ইসলাম বাদী হয়ে মাদক ও অস্ত্র আইনে মামলা দায়ের করেন।

প্রসঙ্গত ল্যাংটা সোহেল দীর্ঘদিন ধরে ইয়াবা,গাঁজা ও ফেন্সিডিল বিক্রি করে আসছিলো। বিভিন্ন সময় সে পুলিশের হাতে মাদক সহ গ্রেফতার হলেও কিছুদিন পরে আইনের ফাঁকফোকর দিয়ে জামিনে বের হয়ে আবার মাদক ব্যবসা শুরু করে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বানারীপাড়ায় ইয়াবা পিস্তল গুলি ও সহ শীর্ষ মাদক ব্যবসায়ী সোহেলকে গ্রেফতার করেছে র‌্যাব-৮

প্রকাশের সময় : 02:23:27 am, Saturday, 1 August 2020