বাকেরগঞ্জে চতুর্থ শ্রেনীর ছাত্রীকে ধর্ষণ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বাকেরগঞ্জে চতুর্থ শ্রেনীর ছাত্রীকে ধর্ষণ

বাকেরগঞ্জে চতুর্থ শ্রেনীর ছাত্রীকে ধর্ষণ




বাকেরগঞ্জ প্রতিনিধি॥  জেলার বাকেরগঞ্জ উপজেলার দুধল ইউনিয়নের চাটরা গ্রামে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে (১২) ধর্ষণের ঘটনায় স্থানীয় মুদি দোকানি আলী মাতুব্বরকে (৫২) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দিবাগত মধ্যরাতে উপজেলার উত্তমপুর গ্রাম থেকে গ্রেফতারকৃত ধর্ষক আলী মাতুব্বরকে আজ বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। সে ওই গ্রামের আফছার আলী মাতুব্বরের পুত্র।

বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম জানান, চতুর্থ শ্রেনীতে পড়ুয়া ছাত্রীকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা দায়েরের পর বুধবার রাতে অভিযুক্ত আলী মাতুব্বরকে গ্রেফতার করা হয়েছে। এজাহারের বরাত দিয়ে ওসি আরও জানান, গত ২৭ জুন সকালে আলী মাতুব্বরের স্ত্রীর কাছে প্রাইভেট পড়তে যায় শিশুটি। প্রাইভেট পড়া শেষ করে চাটরা সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন আলীর মুদি দোকানে গেলে সে (আলী) জোরপূর্বক দোকানে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে।

সেখান থেকে বাড়িতে ফিরে ওই শিশুটি তার মায়ের কাছে বিষয়টি খুলে বলে। ঘটনাটি জানাজানি হলে আলী মাতুব্বর স্থানীয়ভাবে মীমাংসা করার চেষ্টা চালায়। এমনকি ধর্ষিতার পরিবারকে বিভিন্নভাবে ভয়ভীতিসহ হুমকি প্রদর্শন করে। এ কারনে ধর্ষিতার পরিবার প্রথমে মামলা দায়ের করতে সাহস পায়নি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD