বরিশালে মামুন খানকে চুবিয়ে ও পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালে মামুন খানকে চুবিয়ে ও পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ

বরিশালে মামুন খানকে চুবিয়ে ও পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ

বরিশালে মামুন খানকে চুবিয়ে ও পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ




মুলাদী প্রতিনিধি॥ দূরে গিয়ে সিগারেট খেতে বলায় বরিশালের মুলাদীতে মুক্তিযোদ্ধার নাতি মামুন খানকে চুবিয়ে ও পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। রোববার বেলা দেড়টার দিকে উপজেলার কাজিরচর ইউনিয়নের নলীকান্দি গ্রামের কাঞ্চন হাওলাদারের পুত্র মোশারফ হাওলাদার ও তার লোকজন এ হত্যার চেষ্টা চালায়। মামুন খান উপজেলা কাজিরচর ইউনিয়নের দুলাল খানের পুত্র এবং বীর মুক্তিযোদ্ধা মৃত আব্দুর রহমান খানের নাতি।

 

 

দুলাল খান জানান, কঠোর বিধিনিষেধ জারির আগে তার দোকানের পাশে মোশারফ হাওলাদারের পুত্র সুমন তার বন্ধুদের নিয়ে সিগারেট খায়। ওই সময় মামুন খান তাদের দূরে গিয়ে সিগারেট খেতে বলেন। এতে সুমন হাওলাদার ও তার বন্ধুরা ক্ষিপ্ত হন। মামুন খান রোববার কোলানিয়া কাজিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে খেলা দেখে বাড়ি ফিরছিলেন।

 

 

বেলা দেড়টার দিকে নলীকান্দি মোশারফ হাওলাদারের বাড়ির সামনে আসলে সুমন, তার মা ও ভাই ইমনসহ ৪-৫ জন পথরোধ করে মারধর শুরু করে। মারধরের একপর‌্যায়ে মামুন মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা তাকে খালে নামিয়ে চুবিয়ে হত্যার চেষ্টা চালায়।

 

 

মামুনের ডাকচিৎকারে পার্শ্ববর্তী বাড়ির লোকজন এসে তাকে উদ্ধার করে মুলাদী হাসপাতালে নিয়ে আসেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন।

 

 

এ ব্যাপারে মুলাদী থানার ওসি এসএম মাকসুদুর রহমান জানান, মুক্তিযোদ্ধার নাতিকে মারধর ও হত্যাচেষ্টার বিষয়টি খোঁজ নিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD