বরিশালে জমজ দুই বোনের বাল্যবিয়ে, অত:পর... Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালে জমজ দুই বোনের বাল্যবিয়ে, অত:পর…

বরিশালে জমজ দুই বোনের বাল্যবিয়ে, অত:পর…




অনলাইন ডেস্ক:
একইসাথে জমজ দুই বোনের বাল্যবিয়ের অপরাধে কনের বাবা ও বরকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। একইসাথে বিয়ে পরানোর অভিযোগে কাজীকে খুঁজছে প্রশাসন। ঘটনাটি জেলার আগৈলঝাড়া উপজেলার বারপাইকা গ্রামের। দন্ডপ্রাপ্তদের রবিবার দুপুরে বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।
জানা গেছে, ওই গ্রামের আমীর আলী শাহ’র জমজ কন্যা বারপাইকা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী রুনু ও রানু খানমের বিয়ের আয়োজন করে তার পরিবার। শুক্র ও শনিবার বিয়ের দিনধার্য করা হয়। বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা সরদার জেনে বিয়ে বন্ধ করতে ব্যর্থ হয়ে উপজেলা প্রশাসনকে অবহিত করেন। ইউএনও বাল্যবিয়ে বন্ধের নির্দেশ দিলেও তা উপেক্ষা করে বরিশালের রহমতপুরের শাহ আলম সরদারের পুত্র আবুল কাশেমের সাথে শুক্রবার বড় মেয়ে রুনুর বিয়ে দেয়া হয়। শনিবার আমীর আলীর অপর মেয়ে রানুকে একই উপজেলার ফুল্লশ্রী গ্রামের মোতালেব সরদারের পুত্র রমজান সরদারের (২৪) সাথে বিয়ের আয়োজন করা হয়। ওইদিন বিকেলে খবর পেয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা থানার এসআই মোশারফ হোসেনকে নিয়ে বারপাইকা গ্রামের আমীর আলীর বাড়িতে হাজির হন। এর আগে বিয়ের কাজী মরিুজ্জামান বাল্যবিয়ে পড়িয়ে পালিয়ে যায়। বিয়ে বাড়ি থেকে কনের বাবা আমীর আলী শাহ ও বর রমজানকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। শনিবার রাতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটককৃত বর রমজানকে সাতদিন ও কনের বাবা আমীর আলীকে ১০দিনের কারাদন্ডের রায় ঘোষণাসহ বিয়ের কাজীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়। দন্ডপ্রাপ্তদের রবিবার দুপুরে বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD