বরিশালে করোনার মাঝে ভালো নেই ফুটপাতের ব্যবসায়ীরা, দিতে হয় চাঁদা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালে করোনার মাঝে ভালো নেই ফুটপাতের ব্যবসায়ীরা, দিতে হয় চাঁদা

বরিশালে করোনার মাঝে ভালো নেই ফুটপাতের ব্যবসায়ীরা, দিতে হয় চাঁদা

বরিশালে করোনার মাঝে ভালো নেই ফুটপাতের ব্যবসায়ীরা, দিতে হয় চাঁদা
ছবি: ভয়েস অব বরিশাল




ভয়েস অব বরিশাল॥ বরিশাল নগরীতে ফুটপাতের হকারদের কাছ থেকে টাকা নেয়ার অভিযোগ উঠেছে একাধীক দোকান মালিকদের বিরেুদ্ধে। সড়ক দখল করে দোকানের সামনে বসিয়ে জন প্রতি ১০০/১৫০ টাকা নেয়া হচ্ছে বলে জানা গেছে। এতে পথচারীদের পোহাতে হচ্ছে ভোগান্তি।

ছবি: ভয়েস অব বরিশাল

 

ফলে সড়ক দুর্ঘটনা যেন নিত্য দিনের সঙ্গি হচ্ছে। নগরীর ২০ নং ওয়ার্ডের হোসিনিায়া মাদ্রাসার সামনে এমন চিত্র দেখে গেছে। পাশাপাশি নথুল্লাবাদের পোলের দুই পাশের রাস্তায় কেউ বেঞ্চ বসিয়ে ফুটপাতের ওপর রেখে এ দখল বজায় রেখেছেন।

 

অন্যদিকে পোলের উপরে ৪/৫টি ফলের দোকান ফুটপাতজুড়ে চালাচ্ছে বেচাকেনা। পোলের দুই পাশে হকারদের দখলে থাকায় সড়ক দুর্ঘটনা ঘটেই যাচ্ছে। ফুটপাত দখলমুক্ত করার কোনো উদ্যোগ নিচ্ছে না বিসিসি বলে অভিযোগ রয়েছে এলাকাবাসীর।

ছবি: ভয়েস অব বরিশাল

 

 

অধিকাংশ দোকানই দাঁড়িয়ে আছে ফুটপাত দখল করে। জানা গেছে , একাধীক স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, এমনিতেই রাস্তাগুলো অপ্রশস্ত। সিএনজি,ব্যাটারি চালিত অটো আর মোটরসাইকেল রাস্তার ওপরই রাখা থাকে। ফুটপাত দিয়েও হাঁটার উপায় নেই। ফুটপাতগুলো দোকানিরা দখল করে রেখেছেন।

 

 

চলাচলে দারুণ বিড়ম্বনায় পড়তে হয়। এদিকে নথুল্লাবাদ থেকে বিভিন্ন যানবহন চলাচল করে থাকে। যাত্রী উঠাতে নথুল্লাবাদ পোল নামক স্থানে গাড়ি থামানো হয়।

 

সেখান থেকে বিভিন্ন জায়গায় যাত্রীরা যেয়ে থাকেন। পোলের দুইপাশ জুড়ে এমন ভাবে সড়ক দখল করে রাখা হয়েছে যা চোঁখে পরার মত। ফুটপাতের এক মাছ ব্যবসায়ী বলেন, দুপর থেকে বিকেল পর্যন্ত দোকানের সামনে মাছ বিক্রি করতে বসলে দোকান মালিককে ১০০/১৫০ টাকা দিতে হয়। রাত হলে লাইট প্রতি ১০০ টাকা দিতে হবে। করোনা ভাইরাসে বেকার হয়ে পরা বেশ কিছু যুবক ওই ফুটপাত বেচে নিয়েছেন। উৎকোচ দিয়ে ব্যবসা করতে হচ্ছে তাদের।

 

এমত অবস্থায় ফুটপাত দখল মুক্ত চাইছেন ওই এলাকার একাধীক ভবন মালিক ও স্থানীয়রা। ফুটপাত দখলের বিষয়টি জানতে চাইলে রোড ইন্সপেক্টর আনিচ চৌধুরী বলেন, প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে বলে জানান তিনি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD