বরিশাল সাংবাদিক ফোরামের অভিষেক ও পরিবারিক মিলন মেলা অনুষ্ঠিত Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশাল সাংবাদিক ফোরামের অভিষেক ও পরিবারিক মিলন মেলা অনুষ্ঠিত

বরিশাল সাংবাদিক ফোরামের অভিষেক ও পরিবারিক মিলন মেলা অনুষ্ঠিত




নিজস্ব প্রতিবেদক: বরিশাল সাংবাদিক ফোরাম (বিএসএফ) এর অভিষেক ও পরিবারিক মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বরিশাল নগরীর প্লানেট ওয়ার্ল্ড শিশুপার্ক হল রুমে দিনব্যাপী এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বরিশাল সাংবাদিক ফোরামের সভাপতি দৈনিক সমকাল এর মাইনুল ইসলাম সুমন চৌধুরীর সভাপতিত্বে সাংবাদিক ফোরামের সাধারন সম্পাদক বাংলাভিশনের স্টাফ রিপোর্টার শাহিন হাসানের সঞ্চালনায় অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. বদরুজ্জামান ভূইয়া, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার জিহাদুল কবির, অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রফিকুল ইসলাম, প্রেস ক্লাব সভাপতি কাজি আল মামুন, সাধারণ সম্পাদক এস এম জাকির সহ অন্যানরা।

দুপুরের পর সাংবাদিকদের সন্তান, সহধর্মিনী এবং সাংবাদিকদের অংশগ্রহণের বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এ অনুষ্ঠানে সাংবাদিক পরিবারের সদস্যরা একে অপরেরর সাথে গল্প আড্ডা দিয়ে সময় কাটান।

পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, র‌্যাফেল ড্র ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD