বরিশাল নগরীতে আ.লীগ নেতার সামনে সন্ত্রাসী হামলা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশাল নগরীতে আ.লীগ নেতার সামনে সন্ত্রাসী হামলা

বরিশাল নগরীতে আ.লীগ নেতার সামনে সন্ত্রাসী হামলা

বরিশাল নগরীতে আ.লীগ নেতার সামনে সন্ত্রাসী হামলা




নিজস্ব প্রতিবেদক॥ বরিশাল নগরীতে চাঁদা না দেয়ায় দুই মাহিন্দ্রা চালককে দফায় দফায় পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে নগরীর লঞ্চ এলাকার মহানগর শ্রমিক লীগের সাধারন সম্পাদকের কক্ষে। এঘটনায় কোতয়ালী মডেল থানায় মামলা কারার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

আহত, মাহিন্দ্রা চালক নগরীর ১১ নং ওয়ার্ডের মাদ্রাসা গলির আছমত আলী খানের ছেলে শহিদ খান ও ১২নং ওয়ার্ডের চরের বাড়ির এলাকার মৃত আবুল হোসেন হাওলাদার ছেলে মামুনের কাছে ১০ নং ওয়ার্ডের ভাটার খাল এলাকার সন্ত্রাসী সুমন তাদের কাছে ৫ হাজার টাকা চাঁদা দাবী করে। এসময় দাবীকৃত চাঁদা না দেয়ায় তাদেরকে মারধর করে।

বিষয়টি নিয়ে মহানগর শ্রমিক লীগের সাধারন সম্পাদক পরিমল চন্দ্র দাস সমাধান করে দেয়ার আশ^াস দেন। শনিবার (৪ জুলাই) রাত সোয়া আটটার সময় লঞ্চঘাট শ্রমিক লীগের সাধারন সম্পাদক পরিমল চন্দ্র দাস’র কক্ষে উভয় পক্ষের কথা শুনে তিনি সমাধান দেয়ার আগ মুহুতে সন্ত্রাসী

সুমন,ফয়সাল,রাকিব,মিলন,রাজিবসহ ৫/৭ জন তাদের উপর হামলা চালায় ।

পরে পরিস্থিতি খারাপ দেখে পরিমল চন্দ্র দাস সেখান থেকে চলে যান। অপরদিকে আহত, শহিদ,মামুন নিজ এলাকায় যাওয়ার সময় মাদ্রাসা গলি নামক স্থানে পৌ’ছালে তাদেরকে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে সন্ত্রাসীরা। শহিদ,মামুনের ডাকচিৎকার শুনে স্থানীয়রা তাদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি করেন।

জানা গেছে, লঞ্চ যাত্রীদের নিতে প্রতিরাতে ৫০/৬০টি মাহিন্দ্রা চালক লঞ্চঘাটের সামনে থাকেন। তাদের কাছ থেকে গাড়ি প্রতি মাসে ২৫০০ টাকা নেয় সন্ত্রাসী সুমন। যারা টাকা দিয়ে থাকেন তাদের গাড়ি লঞ্চঘটের ভিতরে প্রবেশ করে। বিষয়টি নিয়ে মহানগর শ্রমিক লীগের সাধারন সম্পাদক পরিমল চন্দ্র দাসকে একাধীকবার ফোন দিলে তিনি তা রিসিফ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD