পুলিশের খাচাঁয় দুই মাদক ব্যবসায়ী Latest Update News of Bangladesh

বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




পুলিশের খাচাঁয় দুই মাদক ব্যবসায়ী

পুলিশের খাচাঁয় দুই মাদক ব্যবসায়ী




বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি॥ বরিশালের বাবুগঞ্জে ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে বরিশাল এয়ারপোর্ট থানা পুলিশ। শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৫ টার দিকে উপজেলার রহমতপুর ইউনিয়নের এয়ারপোর্ট মোড় থেকে তাদের আটক করা হয়।

 

আটককৃতরা হলেন- উজিরপুরের বাহেরঘাটের নয়াবাড়ি এলাকার মৃত শাহজাহান হাওলাদারের ছেলে মোঃ এনায়েত হাওলাদার(৩০), ঢাকার -দক্ষিণ খানা দক্ষিণপাড়ার মৃত আঃ মতিনের ছেলে মোঃ সানাউল্লাহ ওরফে সামি(৩১)। পুলিশ জানায়- গোপন সংবাদের ভিত্তিতে এসআই মেহেদী হাসানের নেতৃত্বে শনিবার বিকেল ৫ টার দিকে উপজেলার রহমতপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের এয়ারপোর্ট মোড় এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ৫শ’ পিস ইয়াবা এনায়েত হাওলাদার, মোঃ সানাউল্লাহ ওরফে সামিকে আটক করা হয়।

 

এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হেলাল উদ্দিন বলেন, মাদক উদ্ধারের ঘটনায় থানায় একটি মাদকদ্রব্য আইনে মামলা দায়ের হয়েছে। সেই মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আজ রবিবার আসামিদের কোর্টে সোপর্দ করা হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD