পটুয়াখালীতে বাল্কহেড ধাক্কা দিলো ইটবোঝাই ট্রলার,২ শ্রমিক নিখোঁজ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




পটুয়াখালীতে বাল্কহেড ধাক্কা দিলো ইটবোঝাই ট্রলার,২ শ্রমিক নিখোঁজ

পটুয়াখালীতে বাল্কহেড ধাক্কা দিলো ইটবোঝাই ট্রলার,২ শ্রমিক নিখোঁজ




পটুয়াখালী প্রতিনিধি:পটুয়াখালীর কলাপাড়ায় বাল্কহেডের ধাক্কায় ইটবোঝাই ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই নিমজ্জিত ট্রলারের পাঁচ শ্রমিককে উদ্ধার করা হলেও এখনও নিখোঁজ রয়েছেন দুই শ্রমিক। তাদের সন্ধানে স্বজনরা এবং স্থানীয় মানুষরা নদীর তীরে ভীড় করছে।শুক্রবার (০৮ ফেব্রুয়ারি) রাতে উপজেলার রাবনাবাদ নদে এ দুর্ঘটনা ঘটে।নিখোঁজ শ্রমিকরা হলেন- মো. নুরুল ইসলাম (৩০) এবং মো. সাইফুল ইসলাম (২৮)।

উদ্ধার হওয়া শ্রমিক মো. মানিক জানান, শুক্রবার বিকেলে কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নের নবীপুর গ্রামের মো. রুহুল আমীন এর সততা ইটভাটা থেকে একটি ট্রলারে ইটবোঝাই করে গলাচিপা যাচ্ছিলেন। রাত গভীর হওয়ায় ওই দিন রাতে চাম্পাপুর ইউনিয়নের পাটুয়া লঞ্চঘাট এলাকায় ট্রলারটি নোঙর করে ট্রলারের সাত শ্রমিক ঘুমিয়ে পড়ে। রাত সাড়ে ১১টার দিকে একটি বাল্কহেড এসে নোঙর করা ইট বোঝাই ট্রলারটিকে ধাক্কা দেয়। এতে ট্রলারটি সাত শ্রমিকসহ ডুবে যায়। ডুবে যাওয়া ট্রলারের পাঁচ শ্রমিককে উদ্ধার করা হলেও ওই দুই শ্রমিক নিখোঁজ রয়েছেন।

 

এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর রহমান এবং কলাপাড়া থানার পুলিশ সদস্য, নীলগঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান অ্যাডভোকেট মো. নাসির মাহমুদ, ধানখালী ইউপি চেয়ারম্যান মো. রিয়াজ তালুকদার এবং চাম্পাপুর ইউনিয়ন চেয়ারম্যান মো. রিন্টু তালুকদার প্রমুখ।কলাপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) বিপ্লব মিস্ত্রি জানান, নিমজ্জিত ট্রলারের উদ্ধার হওয়া পাঁচ শ্রমিকের মধ্যে মো. মানিক আহত হয়েছেন। তাকে চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে নিমজ্জিত ট্রলার ও নিখোঁজ দুই শ্রমিককে উদ্ধার কাজ অব্যাহত রয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD