কুয়াকাটায় ঝড়ে ব্যবসা প্রতিষ্ঠান বিধ্বস্ত, কোটি টাকার ক্ষতি Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩




কুয়াকাটায় ঝড়ে ব্যবসা প্রতিষ্ঠান বিধ্বস্ত, কোটি টাকার ক্ষতি

কুয়াকাটায় ঝড়ে ব্যবসা প্রতিষ্ঠান বিধ্বস্ত, কোটি টাকার ক্ষতি




পটুয়াখালী প্রতিনিধি ॥ পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতের লেম্বুর বনে সোমবার রাতে হঠাৎ কাল বৈশাখী ঝড়ে অন্তত ১৫টি ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান বিধ্বস্ত হয়ে গেছে। ঝড়ে শুটকি দোকান, ফিস ফ্রাই, খাবার হোটেল ও জেলেদের বসতঘর তছনছ হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, ক্ষতির পরিমাণ কোটি টাকার বেশি।

রাকিব জোমাদ্দার জানান, হঠাৎ ঝড় ওঠার কারণে তার শুটকি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। নুর আলমের ফিস ফ্রাইয়ের দোকানও সম্পূর্ণ ধ্বংস হয়েছে। নাসির জোমাদ্দার বলেন, রাতের অকাল ঝড়ে দোকান ভেঙে যায় এবং সকালে দেখেন মালামাল নষ্ট। জহিরুল ইসলাম জানান, এটি তাদের একমাত্র জীবিকার উৎস ছিল।

স্থানীয় বিএনপি নেতা আলী আক্কাস বলেন, লেম্বুর বন এলাকায় পর্যটন নির্ভর ব্যবসা প্রতিষ্ঠানগুলো ঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়ায় পরিবারগুলোতে ঈদ আনন্দ নেই।

এছাড়া কলাপাড়া উপজেলার উপকূলীয় এলাকায় দুই শতাধিক কাঁচা ও আধা কাঁচা ঘরবাড়ি বিধস্ত হয়েছে। সহস্রাধিক ঘরবাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অনেক গাছপালা ভেঙে গেছে। এলাকার কিছু অংশে রাত থেকে বেলা ১১টা পর্যন্ত বিদ্যুৎ ছিল না। ইউএনও মোঃ কাউছার হামিদ জানান, ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করা হচ্ছে এবং সরকারি সহায়তা প্রদান করা হবে।

স্থানীয়রা প্রশাসন ও সরকারি সহায়তার দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন, যাতে ঝড়ে ক্ষতিগ্রস্তরা পুনরায় স্বাভাবিক জীবনে ফিরতে পারেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD