নেছারাবাদ (স্বরূপকাঠীতে) কলেজছাত্র বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু Latest Update News of Bangladesh

শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




নেছারাবাদ (স্বরূপকাঠীতে) কলেজছাত্র বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু

নেছারাবাদ (স্বরূপকাঠীতে) কলেজছাত্র বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু




সুমন খান ,স্বরুপকাঠী প্রতিনিধি:
স্বরূপকাঠীতে নিজের পড়ালেখার খরচ যোগাতে গিয়ে মোঃ রিয়াজ উদ্দিন অয়ন নামের এক কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। অয়ন সরকারি স্বরূপকাঠি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র। রোববার সকালে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। জানা গেছে উপজেলার দক্ষিন সোহাগদল গ্রামের চৌকিদারবাড়ির দরিদ্র মোঃ জহিরুল হক বাদলের ছেলে অয়ন পড়ালেখার পাশাপাশি তার খরচ যোগাতে প্রতিবেশি ছোবড়া ব্যাবসায়ী আব্দুল জলিল জমদ্দারের কারখানায় কাজ করত। শনিবার বিকেলে অয়ন কারখানায় ছোবড়া বস্তাভর্তি করার সময় অসাবধানতা বশত জলিলের ঘরে মিটারে দেয়া পল্লী বিদ্যুতের সার্ভিস লাইনে বিদ্যুতস্পৃষ্ট হয়ে চিৎকার দেয়। এসময় অন্যেরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লে­ক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এদিকে সরেজমিনে গিয়ে দেখা যায় বিদ্যুতের ওই সার্ভিস লাইনটির একাধীন ছেড়া স্থানে কসটেপ লাগানো রয়েছে। কারখানার মালিক জলিল অভিযোগ করেন বারবার পল্লী বিদ্যুতের লোকদের বলা স্বত্বেও তারা ওই তারটি পরিবর্তন করেনি। এ ব্যাপারে পল্লী বিদ্যুৎ ডিজিএম সাইফুল আহম্মেদ বলেন সার্ভিস লাইনের সমস্যার ব্যাপারে গ্রাহকদের কাছ থেকে আমরা কোন লিখিত অভিযোগ পাইনি বলে এটা আমাদের জানা ছিলনা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD