জল্লা ইউপি চেয়ারম্যান নান্টু হত্যার সাথে জড়িত ৮ জন আটক Latest Update News of Bangladesh

সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




জল্লা ইউপি চেয়ারম্যান নান্টু হত্যার সাথে জড়িত ৮ জন আটক

জল্লা ইউপি চেয়ারম্যান নান্টু হত্যার সাথে জড়িত ৮ জন আটক




স্টাফ রিপোর্টার : বরিশালের উজিরপুর উপজেলার জল্লা ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ হালদার নান্টু হত্যার সাথে জড়িত আরো ৮ জনকে আটক করেছে পুলিশ। আজ বুধবার দুপুর ২ টায় আটককৃত আসামীদের সামনে রেখে সংবাদ সম্মেলনের মাধ্যমে জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম এ তথ্য জানান। এসময় তিনি বলেন, গত ২১ সেপ্টেম্বর জল্লা ইউনিয়নের কারফা বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে চেয়ারম্যান নান্টুকে গুলি করে হত্যা করে দূর্বৃত্তরা। এ ঘটনায় ৭/৮ জন নামধারীসহ ৩২ জনকে আসামী কওে নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়। ঘটনার কয়েক দিনের মধ্যে সন্দেহভাজন ১২ জনকে আটকও করে পুলিশ।
পরে অধিকতর তদন্তের মাধ্যমে গত ৬ নভেম্বর রাতে ঢাকার মোহাম্মদপুর থেকে হত্যাকান্ডের সাথে জড়িত আরো ৮ জনকে আটক করে জেলা পুলিশ। এসময় তাদের কাছ থেকে হত্যায় ব্যবহৃত একটি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আটককৃতরা হলো- শাকিল ইলাম রাব্বি, মামুন শাহ, কাউসার নেরনিয়াবাত, এরশাদ, কুদ্দুস হাওলাদার, হাদীরুল ইসলাম হাদী, দিপু ও সোহাগ। স্থানীয় রাজনীতিতে আধিপত্য বিস্তার ও মাদক বিক্রিকে কেন্দ্র করে এ হত্যাকান্ড ঘটানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD