গৌরনদীতে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ৫ Latest Update News of Bangladesh

শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




গৌরনদীতে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ৫

গৌরনদীতে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ৫




গৌরনদী প্রতিনিধি॥ জেলার গৌরনদী উপজেলার পিঙ্গলাকাঠী গ্রামে প্রতিপক্ষের লোকজনে দেশীয় অস্ত্রেসজ্জিত হয়ে দুইজনকে কুপিয়ে ও তিনজনকে পিটিয়ে গুরুত্বর আহত করেছে। আহতদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হামলার সাথে জড়িত আটজনের বিরুদ্ধে শুক্রবার রাতে গৌরনদী মডেল থানায় মামলা দায়েরের পর পুলিশ একজনকে গ্রেফতার করেছে।আহত সূত্রে জানা গেছে, ওই গ্রামের তৈয়ব আলী হাওলাদার গংদের পৈত্রিক সম্পত্তি নিয়ে একই বাড়ির রুবেল হাওলাদার, শাহজামাল হাওলাদার ও সুমন হাওলাদার গংদের দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছে।

শুক্রবার সন্ধ্যায় এনিয়ে বাগ্বিতন্ডার জেরধরে প্রতিপক্ষের লোকজনে হামলা চালিয়ে তৈয়ব আলী হাওলাদারের চাচাতো ভাই মনির হাওলাদার ও পারভীন বেগমকে কুপিয়ে এবং তৈয়ব আলী, বাবুল হাওলাদার ও শাহাদাত হাওলাদারকে পিটিয়ে গুরুত্বর আহত করে।

শনিবার দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা গৌরনদী মডেল থানার এসআই আরিফ হোসেন জানান, এজাহারভূক্ত আসামি তুষার হাওলাদারকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD