কীর্তনখোলা নদীতে জেলেদের জালে বিরল প্রজাতির মাছ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




কীর্তনখোলা নদীতে জেলেদের জালে বিরল প্রজাতির মাছ

কীর্তনখোলা নদীতে জেলেদের জালে বিরল প্রজাতির মাছ




রিয়াজ মামুদ আজিম॥ কীর্তনখোলা নদীতে জেলের জালে ‘সাকার মাউথ ক্যাটফিস’ নামের এক বিরল প্রজাতির মাছ ধরা পরেছে। সোমবার দিবাগত রাত ১০টার দিকে নৌবন্দরস্থ নদীতে মাছ ধরার সময় আবু জাফর নামের এক জেলের জালে ধরা পরে এ বিরল প্রজাতির একাধিক মাছ। যার ভেতরে দুটি মাছের ওজন দুই কেজির ওপরে।

জেলেরা এটিকে ‘টাইগার মাছ’ বললেও মাছটির আসল নাম ‘সাকার মাউথ ক্যাটফিস’। এর শরীরে বাদামি ও কাল রঙের বিন্দু বিন্দু ছাপ রয়েছে। কয়েকমাস আগে একই প্রজাতির আরও একটি মাছ ধরা পরেছিল কীর্তনখোলা নদীতে। গুগলের তথ্য অনুসন্ধান করে জানা গেছে, সাধারণত এই মাছগুলো মুখ দিয়ে চুষে খাবার খায়। মাছটি সাধারণত একুরিয়ামে শোভাবর্ধক হিসেবে ব্যাবহার করা হয়।

 

বরিশাল মৎস্য অফিসের কর্মকর্তারা জানিয়েছেন, বিরল প্রজাতির এই মাছটি বিদেশী মাছ। বিভিন্ন দেশে এটি একুরিয়ামে শোভাবর্ধক হিসেবে ব্যাবহার করা হয়। এরা সাধারণত মিঠা পানির তলদেশে বাস করে এবং শেওলা জাতীয় উদ্ভিদ খায়।

 

এটি একুরিয়ামে শোভাবর্ধক হিসেবে ব্যবহৃত হলেও দেশের যশোর অঞ্চলে এ বিরল মাছটি চাষ হয় এবং ওই অঞ্চলের মানুষ এই মাছ খেয়েও থাকেন। ভারত কিংবা দেশের অভ্যন্তরের কোনো পুকুর থেকে মাছগুলো ভেসে আসতে পারে বলেও মৎস্য কর্মকর্তারা উল্লেখ করেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD