কাশিপুর বাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একজন নিহত Latest Update News of Bangladesh

সোমবার, ০৮ জুন ২০২৬, ১১:৫১ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




কাশিপুর বাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একজন নিহত

কাশিপুর বাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একজন নিহত




নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে সড়ক দুর্ঘটনায় এক ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরের আগে ঢাকা-বরিশাল মহাসড়কের এয়ারপোর্ট থানার কাশিপুর বাজার পোস্ট অফিস সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কাশিপুর চৌমাথা এলাকা থেকে একটি ইজিবাইক যাত্রী নিয়ে মহাসড়কের দিকে যাচ্ছিল। পথিমধ্যে অন্য একটি ইজিবাইককে অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ট্রাকটির নম্বর বরিশাল মেট্রো-ট ১১-০২৩১ বলে জানা গেছে।

সংঘর্ষের পর ইজিবাইক চালক মো. আব্দুস সাত্তার গুরুতর আহত হয়ে রাস্তায় ছিটকে পড়েন। আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করলে স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের পরিবেশ সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।

দুর্ঘটনার খবর পেয়ে এয়ারপোর্ট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানিয়েছে, পলাতক ট্রাক ও চালককে শনাক্ত করার জন্য কাজ চলছে এবং আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD