উজিরপুর ইচলাদী টোলপ্লাজায় ৩ যানের সংঘর্ষে আহত ২০ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




উজিরপুর ইচলাদী টোলপ্লাজায় ৩ যানের সংঘর্ষে আহত ২০

উজিরপুর ইচলাদী টোলপ্লাজায় ৩ যানের সংঘর্ষে আহত ২০




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল-ঢাকা মহাসড়কের ইচলাদী টোলপ্লাজায় যাত্রীবাহী বাস ও জ্বালানী ট্যাংকার মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। রোববার (২ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে দুর্ঘটনায় গুরুতর আহত ২ জনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেলে ভর্তি করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী থেকে একটি যাত্রীবাহী একটি বাস (যশোর-ড ১১-০৪৪৮) সুরেস্বর দরবার শরীফ যাচ্ছিলো। বেলা ১২টার দিকে উজিরপুরের ইচলাদি টোলপ্লাজা অতিক্রমকালে বাসটি তাড়াতাড়ি যাওয়ার জন্য টোলের উল্টোপাশের লেনে প্রবেশ করে।

এ সময় মাদারীপুর থেকে ঢাকাগামী একটি জ্বালানীবাহী ট্যাংকারের (ঢাকা মেট্রো ১১- ২২০৬) সাথে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। একই সময়ে ট্যাংকটির পেছনে আরেকটি বাস (ফরিদপুর ব-০২২১) আঘাত করে। দুর্ঘটনায় বাস দুটি এবং ট্যাংকারটি ক্ষতিগ্রস্ত হয়। আহত হয় বাস ও ট্যাংকারের চালক ও হেলপার এবং যাত্রীসহ অন্তত ২০ জন। দুর্ঘটনার পর পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহত যাত্রীদের উদ্ধার এবং দুর্ঘটনাকবলিত বাস ও ট্যাংকার অপসারন করে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে বলে জানান উজিরপুর থানার এসআই মানিক। আহতদের মধ্যে গুরুতর ২ জনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল এবং অন্যান্যদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা পাঠানো হয়েছে বলে জানান তিনি। তিনি আরও জানান, দুর্ঘটনার পর পুলিশ দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক দুটি আটক করেছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD