আমরা সবাই বাড়িতে থাকবো নিজে বাঁচবো অন্যকে বাঁচাবো : ডিসি মোঃ খাইরুল আলম Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




আমরা সবাই বাড়িতে থাকবো নিজে বাঁচবো অন্যকে বাঁচাবো : ডিসি মোঃ খাইরুল আলম

আমরা সবাই বাড়িতে থাকবো নিজে বাঁচবো অন্যকে বাঁচাবো : ডিসি মোঃ খাইরুল আলম




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল মেট্টোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ খাইরুল আলম বলেন,প্রানঘাতি নভেল করোনা ( COVID-19) ভাইরাস থেকে রক্ষা পেতে হলে আমরা সবাই বাড়িতে থাকবো নিজে বাঁচবো অন্যকে বাঁচাবো।

মুখে মাস্ক ব্যাবহার করে মুখ ঢেকে রাখুন,হাঁচি কাশির মাধ্যমে করোনার বিস্তার রোধে টিস্যু ব্যাবহার করুন। অযথা বাহিরে ঘোরাফিরা করা থেকে বিরত থাকুন। মুদি দোকান থেকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য কেনাকাটার সময় কমপক্ষে তিনফুট দুরত্ব বজায় রাখুন। বিশেষ প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হবেন না।

রবিবার সকাল ১০:০০ ঘটিকায় বরিশাল নগরীর প্রবেশ দ্বার নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে রহমতপুর বিমানবন্দর এলাকা পর্যন্ত নভেল করোনা (COVID-19) ভাইরাস প্রতিরোধে জনসচেতনতায় পুলিশের বিশেষ মহড়ার সময় তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন,কেউ বাহিরে বের হলে ২০ থেকে ৩০ সেকেন্ড পর্যন্ত সাবান পানি দিয়ে দুই হাত ভাল ভাবে ধৌত করে নিবেন। করোনা রোধে ভিটামিন সি যুক্ত ফলমুল বেশী পরিমানে খাবেন। পর্যাপ্ত পরিমান পানি পান করবেন। আতংকিত না হয়ে সচেতন হয়ে নিজ নিজ ঘড়ে অবস্থান করে এ রোগের ভয়াবহতা থেকে নিজে বাঁচুন। আমাদের প্রিয় দেশকে বাঁচাতে সহায়তা করুন।

এসময় আরও উপস্থিত ছিলেন,অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ আবুল কালাম আজাদ, সহকারী পুলিশ কমিশনার (এয়ারপোর্ট) মোঃ রবিউল ইসলাম শামিম, সহকারী কমিশনার ট্রাফিক (উত্তর) এএফএম ফায়েজুর রহমান,অফিসার ইনচার্জ এয়ারপোর্ট থানা মোঃ জাহিদ বিন আলম। পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহ মোঃ ফয়সাল সহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD