অতিরিক্ত দাম রাখায় বরিশালে ৪ বিপণীবিতানকে জরিমানা Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




অতিরিক্ত দাম রাখায় বরিশালে ৪ বিপণীবিতানকে জরিমানা

অতিরিক্ত দাম রাখায় বরিশালে ৪ বিপণীবিতানকে জরিমানা




নিজস্ব প্রতিবেদক: কেনার থেকে বেচায় অতিরিক্ত দাম রাখায় বরিশালে চার বিপণীবিতানকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।শনিবার (১ জুন) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উর্মি ভৌমিকের নেতৃত্বে নগরের গীর্জা মহল্লা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।জানা যায়, কেনা দামের থেকে অধিক দামে পোশাক বেচা এবং আমদানি করা পোশাকের বৈধ কোনো কাগজপত্র না থাকাসহ বিভিন্ন অসঙ্গতির কারণে নগরের গীর্জা মহল্লা এলাকার স্মার্ট ফ্যাশনকে ৫ হাজার টাকা, বৈশাখী শো-রুমের ম্যানেজারকে ১০ হাজার টাকা, পিটার ইংল্যান্টের ম্যানেজারকে ১০ হাজার টাকা ও নেক্সট প্লাসের ম্যানেজারকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান সূত্রে আরো জানা গেছে, কেনার ৫৪ শতাংশ অধিক দামে কাপড় বেচার প্রমাণ পাওয়া গেছে এ অভিযানে। অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলামসহ র‌্যাব-৮ এর সদস্যরা উপস্থিত ছিলেন।জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উর্মি ভৌমিক।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD