সংবাদ শিরোনাম:

নগরীর ২৭নং ওয়ার্ডের ভূয়া চিকিৎসক মিঠুন মোল্লা আটক

  • Reporter Name
  • প্রকাশের সময় : 01:48:39 am, Saturday, 24 November 2018
  • 16 সংবাদটি দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার:
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল থেকে স্ত্রী সহ এক ভূয়া চিকিৎসককে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকালে হাসপাতালের করোনারী কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে তাদের আটক করা হয়।আটককৃত ভুয়া চিকিৎসকের নাম মিঠুন মোল্লা (২৭)। সে নগরীর ২৭নং ওয়ার্ডস্থ রুইয়ারপুল এলাকার মোল্লা বাড়ির শাহিন মোল্লার পুত্র এবং পেশায় একজন মেটার মেকানিক।

বিষয়টি নিশ্চিত করে কোতয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) টিপু সুলতান বলেন, ওই যুবকের শ্বশুর হাসপাতালের সিসিউিতে চিকিৎসাধীন। সেই সুবাধে তিনি হাসপাতালে গিয়ে চিকিৎসকদের রুমে বসে চিকিৎসকদের উপদেশ দিচ্ছিলেন।এসময় চিকিৎসকরা পরিচয় জানতে চাইলে সে নিজেকে একজন এমবিবিএস চিকিৎসক বলে পরিচয় দেয়। এমনকি একটি পরিচয়পত্রও দেখায় মিঠুন।

এসআই টিপু আরো বলেন, পরিচয়পত্রের সাথে ওই ব্যক্তির নামের মিল ছিলো না। তাই বিষয়টি নিয়ে সন্দেহের সৃষ্টি হলে চিকিৎসকরা বিষয়টি কোতয়ালী থানাকে অবহিত করেন। পরে পুলিশ গিয়ে ওই যুবককে আটক করে। এসময় তার স্ত্রী বাঁধা ও খারাপ ব্যবহার করায় তাকেও থানায় নিয়ে আসা হয়।

শুক্রবার রাত সোয়া ১০টার কোতয়ালী থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান বলেন, দু’জনের মধ্যে থেকে নারীকে ছেড়ে দেয়া হয়েছে। তবে আটক মিঠুনকে যাচাই বাছাই করা হচ্ছে। তদন্ত করে দেখার পরে বোঝা যাবে সে ভুয়া নাকি সঠিক। সে অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

নগরীর ২৭নং ওয়ার্ডের ভূয়া চিকিৎসক মিঠুন মোল্লা আটক

প্রকাশের সময় : 01:48:39 am, Saturday, 24 November 2018