পরীক্ষা কেন্দ্রের দাবীতে ভান্ডারিয়ায় পরীক্ষার্থীদের সড়ক অবরোধ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




পরীক্ষা কেন্দ্রের দাবীতে ভান্ডারিয়ায় পরীক্ষার্থীদের সড়ক অবরোধ

পরীক্ষা কেন্দ্রের দাবীতে ভান্ডারিয়ায় পরীক্ষার্থীদের সড়ক অবরোধ




ভান্ডারিয়ায় প্রতিনিধি ॥
জাতীয় বিশ্ব বিদ্যালয়ের অধীনে পিরোজপুরের ভান্ডারিয়ায় অনার্স (¯œাতক সম্মান) ১ম বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হলেও ভান্ডারিয়া সরকারি কলেজ, মজিদা বেগম মহিলা কলেজ এবং আমান উল্লাহ কলেজের ২য় বষের্র পরীক্ষা কেন্দ্র পিরোজপুরে নির্ধারণ করা হয়। এতে এ ৩ কলেজের ৩ শতাধিক শিক্ষার্থী বিপাকে পড়েছে এবং এদের মধ্যে চরম ক্ষোভের সঞ্চার হয়েছে। ক্ষুদ্ধ শিক্ষার্থীরা গতকাল শনিবার সকাল থেকে ভান্ডারিয়া সরকারি কলেজের সামনের সড়কে অবরোধ কর্মসূচী পালন করে।

ভান্ডারিয়া সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী মেহেদি হাসান, রাষ্ট্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. মিরাজ সিকদার জানান, ভান্ডারিয়া থেকে প্রায় ২৫ কি.মি দুরে গিয়ে এবং ৩ কি.মি দীর্ঘ খড়শ্রোতা কঁচা নদী পার হয়ে ঝুকি নিয়ে পিরোজপুর জেলা সদরে গিয়ে জাতীয় বিশ্ব বিদ্যালয়ের অধীনে অনুষ্ঠেয় অনার্স (¯œাতক সম্মান) পরীক্ষার্থীদের পরীক্ষায় অংশ নিতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একটু দৃষ্টি দিলেই এসব শিক্ষার্থী এ দূর্ভোগ থেকে রক্ষা পেতে পারে। এ ব্যাপারে জাতীয় বিশ্ব বিদ্যালয়ের ডেপুটি পরীক্ষা নিয়ন্ত্রক মো. মহসিন হোসেন বলেন, সংশ্লিষ্ট কলেজ কর্তপক্ষ ভিসি বরাবরে আবেদন করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে ভান্ডারিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মাহবুব আলম বলেন, ভান্ডারিয়া পরীক্ষা কেন্দ্রের ব্যপারে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD