বিজ্ঞপ্তি :
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প
সংবাদ শিরোনাম:

পুষ্টিকর খাবারে শিক্ষার্থীদের স্কুলমুখী করতে কাউখালীতে মিড-ডে মিল

  • Reporter Name
  • প্রকাশের সময় : 04:39:02 pm, Sunday, 29 March 2026
  • 3 সংবাদটি দেখা হয়েছে

পিরোজপুর প্রতিনিধি ॥ পিরোজপুরের কাউখালী উপজেলার ৬৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য পুষ্টিকর মিড-ডে মিল কর্মসূচি চালু হয়েছে। রোববার (২৯ মার্চ) সকালে কাউখালী ২৩নং সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপি সভাপতি এস এম আহসান কবির। বিশেষ অতিথি ছিলেন সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম, বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, প্রেসক্লাব সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার এবং শিক্ষক লিটন কৃষ্ণ কর।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এই উদ্যোগের আওতায় উপজেলার প্রায় পাঁচ হাজার শিশু শিক্ষার্থী নিয়মিত পুষ্টিকর খাবারের সুবিধা পাবে। উপজেলা শিক্ষা অফিস জানায়, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ, উপস্থিতির হার বৃদ্ধি এবং পাঠদানে মনোযোগ বাড়ানোর লক্ষ্যেই এই স্কুল ফিডিং কার্যক্রম চালু করা হয়েছে।

সপ্তাহে পাঁচ দিন শিক্ষার্থীদের জন্য নির্ধারিত খাদ্যতালিকায় থাকছে ফর্টিফাইড বিস্কুট, সেদ্ধ ডিম, কলা বা মৌসুমি ফল, বনরুটি এবং ২০০ মিলি ইউএইচটি দুধ।

অভিভাবকরা জানান, দরিদ্র পরিবারের অনেক শিশু দুপুরের খাবারের চিন্তায় স্কুলে নিয়মিত আসতে পারত না। মিড-ডে মিল চালুর ফলে শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত হওয়ার পাশাপাশি বিদ্যালয়ে উপস্থিতি বাড়বে। শিক্ষকরা মনে করছেন, এ কর্মসূচি শিক্ষার পরিবেশ উন্নয়ন ও শিশুদের সুস্থ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

পুষ্টিকর খাবারে শিক্ষার্থীদের স্কুলমুখী করতে কাউখালীতে মিড-ডে মিল

প্রকাশের সময় : 04:39:02 pm, Sunday, 29 March 2026