কলাপাড়া পৌর শহরে চুরি আতঙ্ক! Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




কলাপাড়া পৌর শহরে চুরি আতঙ্ক!

কলাপাড়া পৌর শহরে চুরি আতঙ্ক!




ভয়েস অব বরিশাল ॥
পটুয়াখালীর কলাপাড়া পৌরশহরে চুরি আতঙ্কে দিন কাটছে পৌরবাসীর। শহরে দিনে রাতে একাধিক চুরি সংঘটিত হলেও থানা পুলিশ এসকল ঘটনার সাথে জড়িত কোন চোরকে গ্রেফতার কিংবা চোরাই মাল উদ্ধার করতে পারেনি পুলিশ। এমনকি প্রকাশ্য দিবালোকে কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট’র বাসা চুরি হলেও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। সম্প্রতি স্থানীয়রা শহরের নাচনাপাড়া এলাকার এক চিহ্নিত চোর মনির কে চোরাই স্বর্ন, নগদ ১৩,৫০০ টাকা, ৩০০ চাবি এবং চুরি করার সরঞ্জামাদি সহ আটক করে থানা পুলিশে সোপর্দ করার পর আদালত থেকে দু’দিনের রিমান্ড পেয়েও রহস্যজনক কারনে কোন তথ্য উদ্ধার করতে পারেনি পুলিশ।

 

এদিকে বুধবার রাতে পৌরশহরের নতুন বাজার এলাকার সেন মেডিকেল হল এবং আলফা গিফট কর্নার নামের ব্যবসা প্রতিষ্ঠান দু’টির সার্টারের তালা ভেঙ্গে চুরির ঘটনা ঘটে। এর আগে অনামিক বিজনেস সেন্টার, এতিমখানা এলাকার ডা: আমিনুল’র বাসা, সাংবাদিক গোফরান পলাশ’র বাসা সহ কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট’র বাসা চুরি হলেও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এছাড়াও পৌরশহরের বিভিন্ন বাসা-বাড়ী ও ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটায় সংঘবদ্ধ এ চোর চক্র।

এতে ব্যবসায়ীদের মধ্যে চুরি আতঙ্ক দেখা দিয়েছে। এ ব্যাপারে কলাপাড়া থানার ওসি মো. মনিরুল ইসলামের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও মুঠো ফোনে সংযোগ প্রতিস্থাপন না হওয়ায় তার বক্তব্য জানা যায়নি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD