বানারীপাড়ায় এমপি ও উপজেলা চেয়ারম্যানের উদ্যোগে সাহান আরা বেগম’র স্মরণে দোয়া অনুষ্ঠিত Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বানারীপাড়ায় এমপি ও উপজেলা চেয়ারম্যানের উদ্যোগে সাহান আরা বেগম’র স্মরণে দোয়া অনুষ্ঠিত

বানারীপাড়ায় এমপি ও উপজেলা চেয়ারম্যানের উদ্যোগে সাহান আরা বেগম’র স্মরণে দোয়া অনুষ্ঠিত




মো. সুজন মোল্লা,বানারীপাড়া॥ বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহীদ জননী সাহান আরা বেগমের স্মরণে বানারীপাড়া উপজেলা ও পৌরসভার মসজিদে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সাহান আরা বেগম পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন পরিবীক্ষন কমিটির আহবায়ক (মন্ত্রী) আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ্ এমপির পতœী ও বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরানিয়াবাত সাদিক আব্দুল্লাহর মাতা।

শুক্রবার (১২জুন) বাদ জুমা বরিশাল-২ আসনের সংসদ সদস্য মো. শাহে আলম ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুকের উদ্যোগে সাহান আরা বেগমের রুহের মাগফেরাত কামনায় পৌর শহর ও উপজেলার ৮ ইউনিয়নের বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

পৌর শহরের বন্দর বাজার জামে মসজিদে দোয়ানুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক.উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা,আওয়ামী লীগ নেতা ডা. খোরশেদ আলম সেলিম ও বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন, এছাড়া বিভিন্ন ইউনিয়নের মসজিদে ইউপি চেয়ারম্যান সহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত আওয়ামী লীগ নেত্রী সাহান আরা বেগম গত রবিবার রাত সাড়ে ১১টায় ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। সোমবার সকালে জানাজা শেষে বরিশাল মুসলিম গোরস্থানে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফর করা হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD