সংবাদ শিরোনাম:

জ্বর-কাশি নিয়ে হাসপাতালে একজন ভর্তি,পালাল অন্য রোগীরা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 03:56:49 pm, Wednesday, 1 April 2020
  • 20 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ মেহেরপুরে গাংনীতে ঠান্ডা, জ্বর ও কাশি নিয়ে হাসপাতালে এক ব্যক্তি ভর্তির পর করোনা সন্দেহে পালিয়ে গেছে অন্য রোগীরা। কর্তব্যরত সেবিকারাও অজুহাতে সেবা দিতে ভয় পাচ্ছেন।

মঙ্গলবার (৩১ মার্চ) রাতে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। কর্তৃপক্ষ বলছে, রোগীটি করোনায় আক্রান্ত কিনা তা নির্ণয় করতে নমুনা সংগ্রহ করবে আইইডিসিআর। জানা গেছে, রাতে উপজেলার গাড়াডোব গ্রামের মধ্যবয়সী একজন ঠান্ডা, জ্বর ও কাশি নিয়ে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। ওই রোগী করোনায় আক্রান্ত সন্দেহে ওয়ার্ডের ভর্তিকৃত অন্যান্য রোগীরা হাসপাতাল ছেড়ে চলে গেছেন। ওই রোগীকে হাসপাতালের একটি কেবিনে রাখা হয়েছে।

এ ঘটনায় সেবিকারাও আতঙ্কে রয়েছেন। পিপিই না থাকায় রোগীর কাছে যেতে ভয় পাচ্ছেন তারা। রোগীকে কোনো চিকিৎসা দেয়া হচ্ছে না বলেও জানান রোগীর স্বজনরা।

মুঠোফোনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রিয়াজুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে শ্বাসকষ্ট, ঠান্ডা, জ্বর ও কাশি নিয়ে এক রোগী হাসপাতালে ভর্তি হন। হাসাপাতাল থেকে আইইডিসিআরয়ে যোগাযোগ করেছি। তিনি আরও বলেন, রোগীর নমুনা সংগ্রহ করে পরীক্ষার পর জানা যাবে তিনি করোনা আক্রান্ত কি-না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

জ্বর-কাশি নিয়ে হাসপাতালে একজন ভর্তি,পালাল অন্য রোগীরা

প্রকাশের সময় : 03:56:49 pm, Wednesday, 1 April 2020