নবম ওয়েজবোর্ডের গেজেট প্রকাশ, ৮৫ শতাংশ বেতন বাড়ল সংবাদপত্র কর্মীদের Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




নবম ওয়েজবোর্ডের গেজেট প্রকাশ, ৮৫ শতাংশ বেতন বাড়ল সংবাদপত্র কর্মীদের

নবম ওয়েজবোর্ডের গেজেট প্রকাশ, ৮৫ শতাংশ বেতন বাড়ল সংবাদপত্র কর্মীদের




অনলাইন ডেস্ক : সংবাদপত্র কর্মীদের বেতন-ভাতা ৮৫ শতাংশ পর্যন্ত বাড়িয়ে নবম ওয়েজবোর্ডের (নবম সংবাদপত্র মজুরি বোর্ড রোয়েদাদ-২০১৯) গেজেট প্রকাশ করেছে সরকার।বৃহস্পতিবারের (১২ সেপ্টেম্বর) গেজেটটি শনিবার (১৪ সেপ্টেম্বর) প্রকাশ করা হয়েছে।

সংবাদপত্র ও বার্তা সংস্থার কর্মীদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণের জন্য গেল বছরের ২৯ জানুয়ারি নবম মজুরি বোর্ড গঠন করা হয়। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মো. নিজামুল হককে ১৩ সদস্যের ওই বোর্ডের চেয়ারম্যান করা হয়। সংবাদপত্র প্রতিষ্ঠানের মালিকপক্ষ, সাংবাদিক ও সংবাদপত্র কর্মচারীদের প্রতিনিধিও কমিটিতে রাখা হয়।

নবম সংবাদপত্র মজুরি বোর্ড অষ্টম সংবাদপত্র মজুরি বোর্ডের মতো ৫টি শ্রেণিতে সংবাদপত্র ও সংবাদ সংস্থা বিন্যাস করেছে। অষ্টম সংবাদপত্র মজুরি বোর্ডের মতো শ্রেণিবিন্যাসে সংবাদপত্র ও সংবাদ সংস্থার বার্ষিক গ্ৰস আয় ও প্রচার সংখ্যার ভিত্তি অপরিবর্তিত রাখা হয়েছে। তবে নবম সংবাদপত্র মজুরি বোর্ড বার্ষিক গ্রস আয় ও প্রচার সংখ্যা ছাড়াও দৈনিক সংবাদপত্র প্রতিষ্ঠানে জনবল এবং দৈনিক পত্রিকার পৃষ্ঠার সংখ্যা ভিত্তি হিসেবে সংযোজন করেছে।

নবম সংবাদপত্র মজুরি বোর্ড রোয়েদাদের গেজেট নোটিফিকেশনের দিন থেকে তা কার্যকর হবে।গত বছরের ৪ নভেম্বর বোর্ডের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি মো. নিজামুল হক সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর কাছে ‘নবম সংবাদপত্র মজুরি বোর্ড রোয়েদাদ ২০১৮’ সুপারিশমালা জমা দেন। সেই সুপারিশমালা ৩ ডিসেম্বর মন্ত্রিসভা বৈঠকে ওঠে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD