১৪ হাজারে বিক্রি আড়াই কেজি ওজনের বিরল রাজা ইলিশ Latest Update News of Bangladesh

বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
দারিদ্র্য কমাতে সুশৃঙ্খল জাকাত ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রথম পর্যায়ে দেশের ৩৭ হাজার পরিবার পাচ্ছে ফ্যামিলি কার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃত্বে আসতে হলে ডোপ টেস্ট বাধ্যতামূলক: এমপি জামাল ঝালকাঠিতে আগুনে পুড়ে যাওয়া ব্যবসায়ীদের পাশে এমপি ইলেন ভুট্টো দীর্ঘ ঈদ ছুটি হলেও ভোগ করতে পারবেন না যারা হাদি হত্যার আসামি ফেরাতে কূটনৈতিক তৎপরতা শুরু: আইজিপি যুক্তরাষ্ট্রের পরাজয়ের পূর্বাভাসে আলোচনায় চীনের অধ্যাপক হাদির হত্যাকাণ্ডে জড়িত পুরো চক্রের বিচারের দাবি পরিবারের মেঘনা নদীতে অভিযান, জরিমানা গুনলেন চৌদ্দ জেলে পুলিশে বড় সিদ্ধান্ত, পাঁচ অতিরিক্ত মহাপরিদর্শক অবসরে




১৪ হাজারে বিক্রি আড়াই কেজি ওজনের বিরল রাজা ইলিশ

১৪ হাজারে বিক্রি আড়াই কেজি ওজনের বিরল রাজা ইলিশ




পটুয়াখালী প্রতিনিধি ॥ পটুয়াখালীর মহিপুরে ধরা পড়ল আড়াই কেজি ওজনের এক বিরল রাজা ইলিশ। মাছটি বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে মহিপুর মৎস্য বন্দরের ফয়সাল ফিসে ১৪ হাজার টাকায় বিক্রি হয়। খবর ছড়িয়ে পড়তেই মাছটি দেখতে ভিড় জমে যায়।

জেলে শহিদ মাঝি জানান, সমুদ্রে জাল ফেললে হঠাৎ এই বিশাল ইলিশ ধরা পড়ে। মাছটির ওজন হয় ২ কেজি ৫০০ গ্রাম। পরে বাজারে নিলামে তোলা হলে ব্যবসায়ী ইশতিয়াক মাছটি কিনে নেন।

ফয়সাল ফিসের মালিক মেহেদী ফয়সাল বলেন, বড় আকারের ইলিশ বাজারে উঠলেই সেটি সবার দৃষ্টি আকর্ষণ করে। তিনি জানান, প্রতিকেজি ৫ হাজার ৬০০ টাকা দরে মোট ১৪ হাজার টাকায় মাছটি বিক্রি হয়েছে।

ক্রেতা ইশতিয়াক বলেন, “আমি ঢাকায় পাঠাবো এই ইলিশ। বড় আকারের কারণে ক্রেতাদের আগ্রহ সবসময় বেশি থাকে। লাভ হবে বলেই কিনেছি।”

মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ইলিশের সংখ্যা ও আকার দুটোই বাড়ছে। এটি ৫৮ দিনের নিষেধাজ্ঞার সুফল হিসেবে দেখা যেতে পারে। উপকূলের জেলেরা এখন বড় ইলিশ পাচ্ছে, যা তাদের জন্য বড় সুখবর।

স্থানীয়রা বলছেন, বড় ইলিশ ধরা পড়া মানেই বন্দরে উৎসবমুখর পরিবেশ। জেলেদের মনেও তখন বাড়তি আনন্দ ও উচ্ছ্বাস দেখা যায়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD