হিজলায় হিন্দু সম্প্রদায়ের সাথে সেনাবাহিনীর মতবিনিময় Latest Update News of Bangladesh

বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ঈদযাত্রা ঘিরে গণপরিবহনে প্রস্তুতি, চলছে ঘষামাজা ঢাকাসহ আট বিভাগে পাঁচদিন ঝড়বৃষ্টি, বাড়তে পারে বিস্তার ইসরায়েলের নতুন আতঙ্ক ইরানের ক্লাস্টার বোমা ব্যবহার হারানো ছন্দ ফেরাতে পাকিস্তানের বিপক্ষে টাইগারদের পরীক্ষা হরমুজ উত্তেজনায় জ্বালানি সংকটের আশঙ্কা, বিকল্প খুঁজছে এশিয়া পাঁচ ট্যাংকারে আসছে বিপুল ডিজেল, কমছে সংকটের শঙ্কা পারমাণবিক কমান্ড বজায় রাখতে সক্রিয় মার্কিন ই-৬বি ‘ডুমসডে প্লেন’ দারিদ্র্য কমাতে সুশৃঙ্খল জাকাত ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রথম পর্যায়ে দেশের ৩৭ হাজার পরিবার পাচ্ছে ফ্যামিলি কার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃত্বে আসতে হলে ডোপ টেস্ট বাধ্যতামূলক: এমপি জামাল




হিজলায় হিন্দু সম্প্রদায়ের সাথে সেনাবাহিনীর মতবিনিময়

হিজলায় হিন্দু সম্প্রদায়ের সাথে সেনাবাহিনীর মতবিনিময়




হিজলা প্রতিনিধি ॥ বরিশালের হিজলা আর্মি ক্যাম্পে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় এই সভার আয়োজন করা হয়।

সভায় আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। ৪১ বীর সেনাবাহিনী ক্যাম্পের দায়িত্বরত অধিনায়ক মেজর কাজী জাহিদুল ইসলাম স্থানীয় হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন এবং তাদের নিরাপত্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বিষয়ে আশ্বস্ত করেন।

সভায় উপস্থিত বক্তারা বলেন, দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রতিটি নাগরিকের অংশগ্রহণ নিশ্চিত করা এবং উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে সেনাবাহিনী বদ্ধপরিকর। হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিরা সেনাবাহিনীর এই উদ্যোগকে গত জানান এবং স্থানীয় পর্যায়ে শান্তি-শৃঙ্খলা রক্ষায় পূর্ণ সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

উক্ত মতবিনিময় সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ধর্মীয় নেতৃবৃন্দ এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD