হিজলায় সাংবাদিকদের সাথে রাজিব আহসানের মতবিনিময়   Latest Update News of Bangladesh

শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প দিল্লি চলচ্চিত্র উৎসবে আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছেন সংগীতশিল্পী রুনা লায়লা সাত দিনে চার দফা কমলো স্বর্ণের দাম নৌ অবরোধ ঘিরে উত্তেজনা, বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা




হিজলায় সাংবাদিকদের সাথে রাজিব আহসানের মতবিনিময়  

হিজলায় সাংবাদিকদের সাথে রাজিব আহসানের মতবিনিময়  




হিজলা প্রতিনিধি ॥ বরিশাল-৪ আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এবং এলাকার সার্বিক উন্নয়নে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করেছেন বিএনপির মনোনীত প্রার্থী মো. রাজিব আহসান। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ১১টায় হিজলা প্রেসক্লাবে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় রাজিব আহসান তার ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বলেন, “আমাদের প্রধান লক্ষ্য হবে নাগরিক সেবা নিশ্চিত করা। হিজলা-মেহেন্দিগঞ্জ-কাজিরহাট এলাকাকে একটি আধুনিক ও বাসযোগ্য জনপদ হিসেবে গড়ে তুলতে চিকিৎসাসেবার মানোন্নয়ন, ডিজিটাল লাইব্রেরি, খেলার মাঠ, সরকারি উদ্যোগে ডায়াগনস্টিক সেন্টার এবং শিশু পার্ক নির্মাণ করা হবে।”

নদী ভাঙন ও পরিকল্পিত উন্নয়ন এলাকার প্রধান সমস্যা নদী ভাঙন নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, “অবৈধ ড্রেজার এবং অপরিকল্পিত বালু উত্তোলনই নদী ভাঙনের মূল কারণ। আমরা যা-ই করব,
তা হবে দীর্ঘমেয়াদী এবং পরিকল্পিত। এছাড়া নৌ ও সড়কপথে আধুনিক ও বহুমুখী যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি।”

আইনশৃঙ্খলা পরিস্থিতি ও প্রশাসনের ভূমিকা নিয়ে রাজিব আহসান বলেন, “রাজনৈতিক নেতৃত্বের পরিবর্তন হয়েছে, তাই আমরা প্রশাসনকেও ইতিবাচক পরিবর্তনের আওতায় দেখতে চাই। অপরাধী বা কোনো আসামিকে ছাড়িয়ে আনার মতো অনৈতিক কাজে বিএনপি অতীতেও জড়ায়নি, ভবিষ্যতেও জড়াবে না। তবে ন্যায়ের পক্ষে কাজ করতে আমরা প্রশাসনকে প্রয়োজনে চাপ দেব।” তিনি আরও বলেন, “জনপ্রতিনিধি হতে হলে জাতীয় ও স্থানীয় পরিকল্পনার সমন্বয় প্রয়োজন। অন্যরা কেবল রাজনৈতিক বুলি আওড়ালেও মানুষের কল্যাণের কথা বলে না। মানুষ মাত্রই আমার- এই আদর্শ নিয়ে বিএনপি মানুষের পাশে থাকে।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, হিজলা উপজেলা বিএনপির সদস্য সচিব এড. দেওয়ান মনির হোসাইন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আলতাফ হোসেন খোকন। এছাড়াও যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক দেওয়ান অলিউদ্দিন সুমন, হাওয়ানুর চৌধুরী, নায়েব নাজমুল হক, গিয়াস দেওয়ান, হিজলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় শিল্পকলা একাডেমি নির্মাণ, আধুনিক অডিটরিয়াম এবং শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন নিয়ে কথা বলেন তিনি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD