হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা–বরিশাল মহাসড়ক অবরোধ Latest Update News of Bangladesh

শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প দিল্লি চলচ্চিত্র উৎসবে আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছেন সংগীতশিল্পী রুনা লায়লা




হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা–বরিশাল মহাসড়ক অবরোধ

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা–বরিশাল মহাসড়ক অবরোধ




নিজস্ব প্রতিবেদক ॥ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে বরিশালে উত্তাল হয়ে ওঠে রাজনৈতিক অঙ্গন। হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবিতে রোববার (২১ ডিসেম্বর) ঢাকা–বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করা হয়।

সকাল ১০টায় বাবুগঞ্জ উপজেলার রহমতপুর বাসস্ট্যান্ডে বরিশাল জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সবুজ আকনের নেতৃত্বে কর্মসূচি শুরু হয়। জাতীয় পতাকা হাতে নিয়ে নেতাকর্মীরা মহাসড়কে অবস্থান নেন এবং বিক্ষোভ মিছিল করেন। এতে রাজধানী ঢাকার সঙ্গে বরিশালের সড়ক যোগাযোগ প্রায় এক ঘণ্টা বন্ধ থাকে।

বিক্ষোভে অংশ নেওয়া বক্তারা বলেন, ওসমান হাদি ছিলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও একজন বিপ্লবী রাজনৈতিক নেতা। তাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে এবং চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার পর সেখানে তার মৃত্যু হয়। এই হত্যাকাণ্ডের পেছনে সুপরিকল্পিত ষড়যন্ত্র রয়েছে বলে তারা দাবি করেন।

ছাত্রনেতা সবুজ আকন বলেন, “হাদিকে ভারতের আগ্রাসনের প্রতিবাদ করায় হত্যা করা হয়েছে। এই হত্যার দায় প্রশাসন ও শেখ হাসিনাকে নিতে হবে। আওয়ামী লীগ বাংলাদেশকে একটি জঙ্গিবাদী রাষ্ট্রে পরিণত করতে চায়।” তিনি আরও বলেন, হাদি ভারতের আগ্রাসী ভূমিকার বিরুদ্ধে সোচ্চার ছিলেন বলেই তাকে টার্গেট করে হত্যা করা হয়েছে।

বক্তারা আরও দাবি করেন, যেহেতু ওসমান হাদি বরিশালের সন্তান, তাই বরিশাল বিমানবন্দর তার নামে ‘শহীদ ওসমান হাদি বিমানবন্দর’ নামকরণ করতে হবে।

অবরোধ চলাকালে মহাসড়কের দুই পাশে দুই শতাধিক যানবাহন আটকা পড়ে। যাত্রী ও চালকরা দীর্ঘ সময় সড়কে অপেক্ষা করতে বাধ্য হন। পরে বেলা সাড়ে ১২টায় অবরোধ প্রত্যাহার করা হলে যান চলাচল স্বাভাবিক হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD