সাতদিন না যেতেই কাওসার হত্যাকান্ডের অসামী গ্রেফতার Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




সাতদিন না যেতেই কাওসার হত্যাকান্ডের অসামী গ্রেফতার

সাতদিন না যেতেই কাওসার হত্যাকান্ডের অসামী গ্রেফতার




পটুয়াখালী প্রতিনিধি:পটুয়াখালীর মির্জাগঞ্জে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক মোঃ কাওসার হোসেন (২২) হত্যাকান্ডের পরিকল্পনাকারী ও মূলহোতাকে গ্রেফতার করেছে মির্জাগঞ্জ থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে-পরিকল্পাকারী সাইদুর রহমান (১৮) ও তার সহযোগী খালাতো ভাই মোঃ সজীব (১৮) এবং তাদের স্বীকারোক্তিমুলক ছিনতাই হওয়া মটরসাইকেলটি উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। মির্জাগঞ্জ থানার ওসি(তদন্ত) মোঃ শাহ আলম জানান,বুধবার বিকালে উপজেলার সুবিদখালী থেকে হত্যাকান্ডের পরিকল্পনাকারী ও মূলহোতা সাইদুর রহমানকে গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে পটুয়াখালীর কলাপাড়ায় ঘুরতে যাওয়ার কথা বলে কুয়াকাটা সৈকতের মাঝি বাড়ীর নির্জন এলাকায় নিয়ে খালাতো ভাই সজীবের সহযোগীতায় কাওসারকে গলাকেটে হত্যা করে মটরসাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার কথা স্বীকার করেছে।

গ্রেফতারকৃত সাইদুরের দেয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ৩টায় উপজেলার ঝাটিবুনিয়া গ্রাম থেকে সজীবকে গ্রেফতার করা হয় এবং তাঁর তথ্যমতে শুক্রবার সুবিদখালী সরকারি কলেজের পিছন থেকে ছিনতাই হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। সাইদুর মালয়েশিয়া প্রবাসী আবদুল রশিদ মিয়া ও সজীব সৌদি প্রবাসী সাগর দীপের ছেলে। উল্লেখ্য, গত মঙ্গলবার সন্ধ্যায় পটুয়াখালীর জেলার কলাপাড়া উপজেলার মহিপুর থানা পুলিশ কুয়াকাটা সৈকতের মাঝিবাড়ী এলাকা থেকে ভাড়ায় চালিত মটরসাইকেল চালক কাওসার (২২) এর গলাকাটা লাশ উদ্ধার করে। নিহত কাওসার মির্জাগঞ্জ উপজেলার দেউলী গ্রামের মোঃ ফারুক হাওলাদারের ছেলে। এ ব্যাপারে নিহতের বাবা মোঃ ফারুক হাওলাদার বুধবার রাতে অজ্ঞাতনামা আসামী করে মহিপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন বলে মহিপুর থানা অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম জানান। গ্রেফতারকৃতদের শুক্রবার বিকেলে মহিপুর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD