কুয়াকাটা সৈকতে নারীর গোসলের ভিডিও, যুবকের কারাদণ্ড Latest Update News of Bangladesh

শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




কুয়াকাটা সৈকতে নারীর গোসলের ভিডিও, যুবকের কারাদণ্ড

কুয়াকাটা সৈকতে নারীর গোসলের ভিডিও, যুবকের কারাদণ্ড




পটুয়াখালী প্রতিনিধি ॥ কুয়াকাটা সমুদ্রসৈকতে নারী পর্যটকদের গোপনে ভিডিও ধারণের ঘটনায় স্থানীয়রা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। বুধবার দুপুরে বরগুনার যুবক মো. রুবেলকে হাতেনাতে ধরে পুলিশে দেওয়ার পর ভ্রাম্যমাণ আদালত তাকে এক মাসের সশ্রম কারাদণ্ড দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রুবেল সৈকতে গোসলরত নারীদের ভিডিও করছিলেন এবং বাজে মন্তব্য করছিলেন। এতে ক্ষুব্ধ হয়ে স্থানীয় ফটোগ্রাফাররা তাকে ধরে ফেলেন। পরে তার মোবাইল ফোনে একাধিক ভিডিও পাওয়া যায়।

ফটোগ্রাফার রাসেল বলেন, “তার মোবাইল চেক করে দেখি অনেক ভিডিও বানানো আছে। তখনই আমরা টুরিস্ট পুলিশকে খবর দেই।” স্থানীয়রা জানান, এসব ভিডিও কোথায় ব্যবহার করা হতো তা স্পষ্ট নয়। তবে ধারণা করা হচ্ছে, তিনি এগুলো বিক্রি করতেন বা অন্যভাবে ব্যবহার করতেন।

পর্যটকরা জানান, এ ধরনের ঘটনা কুয়াকাটার ভাবমূর্তি ক্ষুণ্ন করে। সৈকতে আগত এক পর্যটক বলেন, “আমরা পরিবার নিয়ে এখানে আসি। যদি নিরাপত্তা না থাকে তবে ভবিষ্যতে পর্যটন ক্ষতিগ্রস্ত হবে।”

প্রশাসনের দ্রুত পদক্ষেপে স্থানীয়রা স্বস্তি প্রকাশ করেছেন। কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইয়াসিন সাদেক বলেন, “এ ধরনের কর্মকাণ্ড কঠোর হাতে দমন করা হবে। পর্যটন এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন সবসময় প্রস্তুত।”

এদিকে পর্যটন সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে সৈকত এলাকায় নজরদারি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি আরও বাড়ানো জরুরি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD