সাঁতার এবং ‘আঁচল’ শিশুদের বার্ষিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কলাপাড়ায় Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




সাঁতার এবং ‘আঁচল’ শিশুদের বার্ষিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কলাপাড়ায়

সাঁতার এবং ‘আঁচল’ শিশুদের বার্ষিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কলাপাড়ায়




আরিফ বিল্লাহ নাছিম,কলাপাড়া (কুয়াকাটা) প্রতিনিধি :
কলাপাড়ায় সাঁতার এবং ‘আঁচল’ শিশুদের বার্ষিক প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রোববার বেলা ১১টার দিকে কলাপাড়া উপজেলা অডিটরিয়ামে বেসরকারী সংস্থা সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ, বাংলাদেশ (সিআইপিআরবি) এর আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ভাসা-পানিতে ডুবা প্রতিরোধ কার্যক্রম এর আওতায় উপজেলার ১২টি ইউনিয়নে দু’শত ‘আঁচল’ (শিশু বিকাশ ও নিরাপদ কেন্দ্র) এবং ৬৬টি সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রের কেন্দ্র ভিত্তিক বিজয়ী শিশুদের নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ চিন্ময় হাওলাদার।
অন্যান্যদের মধ্যে ছিলেন ধূলাসার ইউনিয়ন চেয়ারম্যান আঃ জলিল হাওলাদার, কলাপাড়া প্রেসক্লাব সাবেক সাধারণ সম্পাদক নেছারউদ্দিন আহম্মেদ টিপু, উপকূলীয় মানব উন্নয়ন সংস্থা (সিকোডা)’র নির্বাহী পরিচালক ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান, কলাপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) বিপ্লব, সুইমসেফ ম্যানেজার, (হেডঅফিস) আলহাজ্ব সেকেন্দার আলী, সংস্থার এরিয়া কো-অর্ডিনেটর মোঃ সেলিম মিয়া, নীলগঞ্জ ইউনিয়ন ভিআইপিসি চেয়ারম্যান আঃ জলিল প্রমুখ।অনুষ্ঠানে প্রতিযোগিতার পর্ব ছিল সাঁতার, ছড়া, ছড়া গান, চিত্রাঙ্কন ও দলীয় খেলা। অনুষ্ঠান শেষে বিভিন্ন পর্বের প্রতিযোগী বিজয়ীদের মধ্যে পুরুস্কার বিতরণ করা হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD