শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় পুলিশের এক এসআইয়ের মৃত্যু Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:০১ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় পুলিশের এক এসআইয়ের মৃত্যু

শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় পুলিশের এক এসআইয়ের মৃত্যু




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশালের শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় এক এসআই’র মৃত্যু হয়েছে। ওই পুলিশ কর্মকর্তার বাড়ি বাকেরগঞ্জ উপজেলার চরামুদ্দিন গ্রামে।সোমবার (১১ মে) রাত ৮টা ১০মিনিটে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন।

তিনি বলেন, রোববার দুপুরে করোনার লক্ষণ নিয়ে ওই পুলিশ কর্মকর্তা হাসপাতালে ভর্তি হন। সোমবার রাতে তিনি মারা যান। ভর্তি হওয়ার পরপর তার নমুনা সংগ্রহ করা হয়। তবে শের-ই বাংলা মেডিকেল কলেজের পিসিআর ল্যাব থেকে দেওয়া রিপোর্ট তার ফল নেগেটিভ এসেছে। বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় এবং শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, এদিকে বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন চার জন। এ নিয়ে বিভাগে করোনায় আক্রান্তের সংখ্যা ১৬০ জন। আর চিকিৎসায় সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ৬ জন। মোট বাড়ি ফিরে গেছেন ৮৩ জন। শনাক্ত হওয়া রোগীদের মধ্যে মৃত্যু হয়েছে ৬ জনের।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD