রাতের আঁধারে তরমুজ ক্ষেতে বিষাক্ত স্প্রে, কৃষকের স্বপ্ন ভেঙে চুরমার Latest Update News of Bangladesh

বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
দারিদ্র্য কমাতে সুশৃঙ্খল জাকাত ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রথম পর্যায়ে দেশের ৩৭ হাজার পরিবার পাচ্ছে ফ্যামিলি কার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃত্বে আসতে হলে ডোপ টেস্ট বাধ্যতামূলক: এমপি জামাল ঝালকাঠিতে আগুনে পুড়ে যাওয়া ব্যবসায়ীদের পাশে এমপি ইলেন ভুট্টো দীর্ঘ ঈদ ছুটি হলেও ভোগ করতে পারবেন না যারা হাদি হত্যার আসামি ফেরাতে কূটনৈতিক তৎপরতা শুরু: আইজিপি যুক্তরাষ্ট্রের পরাজয়ের পূর্বাভাসে আলোচনায় চীনের অধ্যাপক হাদির হত্যাকাণ্ডে জড়িত পুরো চক্রের বিচারের দাবি পরিবারের মেঘনা নদীতে অভিযান, জরিমানা গুনলেন চৌদ্দ জেলে পুলিশে বড় সিদ্ধান্ত, পাঁচ অতিরিক্ত মহাপরিদর্শক অবসরে




রাতের আঁধারে তরমুজ ক্ষেতে বিষাক্ত স্প্রে, কৃষকের স্বপ্ন ভেঙে চুরমার

রাতের আঁধারে তরমুজ ক্ষেতে বিষাক্ত স্প্রে, কৃষকের স্বপ্ন ভেঙে চুরমার




পটুয়াখালী প্রতিনিধি ॥ পটুয়াখালীর কলাপাড়ায় দুর্বৃত্তদের স্প্রে হামলায় কৃষক ফরিদ তালুকদারের ১২ হাজারের বেশি তরমুজ চারা নষ্ট হয়ে গেছে। বুধবার গভীর রাতে ধানখালী ইউনিয়নের মধুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে, যা পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

জানা যায়, ফরিদ তালুকদার ৬ একর জমিতে তরমুজের চারা রোপণ করেছিলেন। চারা স্বাভাবিকভাবেই বাড়ছিল। কিন্তু বৃহস্পতিবার সকালে জমিতে গেলে তিনি অবাক হয়ে দেখেন—চারাগুলো শুকিয়ে যাচ্ছে। কাছে গিয়ে দেখেন, চারার ওপরে কোনো ধরনের ক্ষতিকর রাসায়নিক স্প্রে প্রয়োগ করা হয়েছে।

ক্ষতিগ্রস্ত কৃষক জানান, তিনি আড়াই কানি জমি লিজ নিয়ে এবং প্রিমিয়ার ব্যাংক থেকে ১ লাখ টাকা ঋণ নিয়ে এ চাষ করেছেন। “এখন সব শেষ। এমন ক্ষতি আমি কখনো কাটিয়ে উঠতে পারব কি না জানি না,”—বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন তিনি।

স্থানীয়রা অভিযোগ করেন, পূর্বশত্রুতার জেরে এমন ঘটনা ঘটানো হয়েছে। তারা সুষ্ঠু তদন্ত করে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করার দাবি জানান। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং কৃষক সমাজের মধ্যে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD