রাঙ্গাবালী মৌডুবীতে মদ- গাঁজার জমজমাট আসর Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




রাঙ্গাবালী মৌডুবীতে মদ- গাঁজার জমজমাট আসর

রাঙ্গাবালী মৌডুবীতে মদ- গাঁজার জমজমাট আসর




সুমন খান স্টাফ রিপোর্টার:মৌডুবীতে চলছে জমজমাট মাদক ব্যবসা ও সেবন। পটুৃয়াখালী জেলা রাঙ্গাবালী উপজেলার মৌডুবী ইউনিয়নের মৌডুবী বাজার, মৌডুবী নিচকাটা বাজার সহ বেশ কিছু যায়গায় কিছু প্রভাবশালী লোক অনেকদিন যাবৎ এ মাদক ব্যবসা পরিচালনা করে আসছে।

 

সন্ধা হলেই মৌডুবী বাজারের কোন দোকান ঘরে বসে অথবা বাজারের দক্ষিণ পার্শের পুকুরের পাড়ে বসে মদ, গাঁজা ও ইয়াবা সেবন করে। আর এইসব মদ, গাঁজা আসার মাধ্যম হলো পাশবর্তী কাজিকান্দা রাখাইন পাড়া ও তুলাতলি রাখাইন পাড়া থেকে স্থানীয় কিছু মটর চালকদের দ্বারা, অথবা টাকার বিনিময়ে রাখাইনরা নিয়া আসে তাদের আড্ডাস্থানে।

 

এভাবে হাতের নাগালে মাদক পাওয়ায় এলাকার যুব সমাজ ও স্কুল- কলেজগামী ছাত্ররা মাদকে আসক্ত হয় বলে জানা যায়। এলাকার সচেতন ব্যক্তিরা জানান, আমরা মাদক সেবিদের বাধা দিলে আমাদেরকে বিভিন্ন ভাবে হুমকি দেয়। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, এলাকার বেশিরভাগ মটর চালকরা টাকার বিনিময়ে মাদক এনে মাদকসেবী দের কাছে পৌছে দেয়।

 

এ বিষয়ে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, পুলিশ মাদক নির্মূলে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করছে। অচিরেই মাদক মুক্ত করতে পারব বলে আশা করি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD